Friday, April 3, 2026

বয়স থেকে বাবার নাম: লজিকাল ডিসক্রিপেন্সিতে শুনানি হাজিরা মিমির

Date:

Share post:

বাংলায় যে লজিকাল ডিসক্রিপেন্সির অজুহাত তৈরি করেছে নির্বাচন কমিশন (Election Commission), তার জেরে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি এমনকি জেলের কয়েদিদেরও এসআইআর শুনানিতে হাজির হতে হচ্ছে। যা নিয়ে প্রথম থেকেই সরব বিজেপি বাদে বাংলার প্রতিটি রাজনৈতিক দল। আদতে বাঙালির সাধারণ নাম ও সামাজিক কাঠামোকে শুনানির কাঠদড়ায় দাঁড় করাচ্ছে নির্বাচন কমিশন। সেই হেনস্থায় এবার শুনানিতে হাজিরা অভিনেত্রী মিমি চক্রবর্তীর। আরও পড়ুন: উদ্ধার আরও দু’জনের ঝলসানো দেহাংশ! আনন্দপুর অগ্নিকান্ডে মৃত বেড়ে ২৭

এসআইআর শুনানিতে হাজিরা দিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। বাবার নামের বানানে অমিল ও নথিতে তথ্যগত বিভ্রান্তির জেরে তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। তবে তিনি একা নন, ঠিক একই কারণে ডাক পাঠানো হয়েছিল তাঁর দিদিকেও। শনিবার কসবার চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলে নির্ধারিত শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি জমা দেন তিনি। জানা গিয়েছে, মিমি চক্রবর্তীর বাবার নাম সোমেশ চন্দ্র চক্রবর্তী। কিন্তু বেশ কিছু নথিতে তা সোমেশ চক্রবর্তী হিসেবে উল্লেখ রয়েছে। পাশাপাশি দাদুর বয়স সংক্রান্ত তথ্যেও অসঙ্গতি থাকায় তাঁকে ডাকা হয়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...