Saturday, March 14, 2026

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

Date:

Share post:

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন শর্ত জারি করেছে। ২০১১ ব্যাচ থেকে পরবর্তী সময়ের আইপিএস আধিকারিকদের ক্ষেত্রে আইজি বা সমমানের পদে এমপ্যানেলমেন্ট পেতে হলে এসপি বা ডিআইজি স্তরে ন্যূনতম দু’বছরের কেন্দ্রীয় ডেপুটেশনে কাজ করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যগুলির মুখ্যসচিবদের পাঠানো এক চিঠিতে এই নির্দেশ জানানো হয়েছে। ওই নির্দেশ রাজ্য ক্যাডারে কর্মরত সমস্ত আইপিএস আধিকারিকদের জানিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। অর্থাৎ রাজ্য ক্যাডারে দীর্ঘদিন কাজ করলেও, কেন্দ্রীয় স্তরে কাজের অভিজ্ঞতা না থাকলে আইজি বা সমমর্যাদার পদে এমপ্যানেলমেন্ট মিলবে না। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রশাসনের কাজের অভিজ্ঞতা ছাড়া উচ্চপদে বসলে নীতিনির্ধারণ ও সমন্বয়ে সমস্যা হচ্ছিল, এই যুক্তিতেই নিয়মে এই সংশোধন। ফলে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে অভিজ্ঞতার ভারসাম্য রক্ষাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে মনে করছে প্রশাসনিক মহল।

এই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে সমস্ত রাজ্যের ডিজিপি, পার্সোনেল ও ট্রেনিং দফতর এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় দফতরগুলিকেও। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি আইপিএসের সরকারি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে অনেক আইপিএস আধিকারিককেই কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার বিষয়ে নতুন করে ভাবতে হতে পারে। আরও পড়ুন: স্কটিশ চার্চ কলেজের ছাত্রীর রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...