Friday, April 3, 2026

বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তে NIA, গঠিত হচ্ছে বিশেষ দলও

Date:

Share post:

মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ(NIA)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক অশান্ত  হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙা, হিংসা মারাত্মক আকার ধারণ করে। সেই ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয়  সংস্থা এনআইএ(NIA)।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পরেই এই তদন্তের ভার নিচ্ছে NIA। সূত্রের খবর, এই ঘটনার তদন্তের জন্য এনআইএ বিশেষ দল গঠন করছে।

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবরে অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙা। গত ১৬ জানুয়ারি আলাউদ্দিনের দেহ সেখানে পৌঁছোতেই সাধারণ মানুষ রাস্তায় নামেন। ভিন্‌রাজ্যে পশ্চিমবঙ্গের শ্রমিকদের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, বাঙালি হওয়ায় বাংলাদেশি সন্দেহে হত্যা করা হয়েছে আলাউদ্দিনকে। ঘটনা ব্যাপক আকার ধারণ করেন। প্রায় ৪৮ ঘণ্টার কাছাকাছি সময় অবরুদ্ধ ছিল বেলডাঙা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সংযত থাকার নির্দেশ দেন। এখনও পর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনার জল গড়ায় আদালতেও।বেলডাঙা-কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়।  সেই মামলার কলকাতা হাইকোর্টেও শুনানি হয়েছে। আদালত থেকে বলা হয়েছিল, এলাকার সুরক্ষা বজায় রাখতে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারবে।

বেলডাঙা হিংসা সংক্রান্ত মামলার শুনানিতে আদালত আরও জানিয়েছে, ওই এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকরভাবে ব্যবহার করতে হবে। একইসঙ্গে আদালত স্পষ্ট করে দেয় এই মামলার তদন্ত আনুষ্ঠানিকভাবে এনআইএর হাতেই থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। অবশেষে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে তদন্তভার হাতে নিল।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...