Friday, April 3, 2026

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

Date:

Share post:

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে না।আইসিসিকে বিভ্রান্ত  করার প্রয়াস জারি রাখল পিসিবি(PCB)। শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে যেতে কোনও আপত্তি নেই এই সংক্রান্ত প্রেস বিবৃতি প্রত্যাহার করে নিল পাকিস্তান। এমনকি জার্সি উন্মোচনের অনুষ্ঠানও স্থগিত করে দিয়েছে আইসিসি।

এখানেই শেষ নয়,বাংলাদেশ ও পাকিস্তান সংক্রান্ত বিতর্কের পর ক্রিকেটারদের সংগঠনের বিদ্রোহ শুরু করেছে।  আইসিসি টি-২০ বিশ্বকাপকে ঘিরে একের পর এক বিতর্কে জড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। বাংলাদেশের ম্যাচ না খেলা , পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশার পর এবার নতুন করে বিতর্কে আইসিসি। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (WCA) আইসিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।

WCA-র দাবি, বিশ্বকাপে ( ICC T20 World Cup) ক্রিকেটারদের নাম ও ছবি যথাযথ অনুমতি ছাড়াই ব্যবহার করছে আইসিসি। এর ফলে ক্রিকেটারদের ইমেজ রাইটস লঙ্ঘিত হচ্ছে এবং কার্যত তাঁদের শোষণ করা হচ্ছে। সংগঠনের সিইও টম মোফাট জানান, ২০২৪ সালের একটি চুক্তিতে ক্রিকেটারদের ইমেজ রাইটস সুরক্ষার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল। কিন্তু আইসিসি সেই চুক্তির শর্ত মানছে না।

যদিও আইসিসির পালটা যুক্তি, ওই চুক্তি সব ক্রিকেটারের জন্য নয়। শুধুমাত্র নির্দিষ্ট একটি টুর্নামেন্টের ক্ষেত্রেই সেই চুক্তি কার্যকর ছিল। যদিও উল্লেখযোগ্য বিষয় হল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ-সহ বিশ্বকাপে অংশ নেওয়া ১২টি দেশ এখনও পর্যন্ত ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...