Tuesday, June 23, 2026

আনন্দপুরের গোডাউনে আগুন লাগার ঘটনায় বারুইপুর এসপির নেতৃত্বে SIT গঠন

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের আগের রাতে আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Nazirabad Godown fire) লাগার ঘটনায় এবার ৫ সদস্যের সিট (Special Investigation Team)গঠন করল বারুইপুর জেলা পুলিশ (Baruipur Police District)। নেতৃত্বে এসপি শুভেন্দ্র কুমার (Subhendra Kumar)। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ মোমো সংস্থার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করার পাশাপাশি ডেকোরেটার্স কোম্পানির মালিককে গ্রেফতার করেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ২৭ টি দেহাংশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সনাক্তকরণের জন্য চলছে ডিএনএ টেস্টের প্রক্রিয়া। অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের আত্মীয়রা থানার দ্বারস্থ হয়েছেন। দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত। ফরেনসিক ও দমকলের প্রাথমিক রিপোর্ট বলছে, আগুনের উৎস ছিল ডেকরেটার্সের গুদাম। নিরাপত্তা জনিত কারণে এবং উদ্ধার কাজ নির্বিঘ্ন রাখতে বুধবার মধ্যরাত থেকে নাজিরাবাদ এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...