Friday, April 3, 2026

রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, সচিব পদে পরিবর্তন

Date:

Share post:

ভোটের  আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয়েছে। পুলিশের পাশাপাশি প্রশাসনেও  বড় রদবদল হয়েছে।  রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দফতর রদবদল হল। সর্বশিক্ষা ও গ্রন্থাগার দফতরের সচিব রাজেশ কুমার অবসর গ্রহণ করছেন। তাঁর জায়গায় ওই দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে শিক্ষা সচিব(Education Secretary) বিনোদ কুমারকে। এই দায়িত্ব তিনি অতিরিক্ত ভাবে সামলাবেন।

বন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদে নিযুক্ত হলেন মনীশ জৈন। তিনি এতদিন সেচ দফতরের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেচ দফতরের দায়িত্ব এবার দেওয়া হয়েছে কৃষ্ণ গুপ্তাকে। তিনি বর্তমানে সমবায় দফতরের দায়িত্বে রয়েছেন এবং তার সঙ্গেই সেচ দফতরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।

এ ছাড়াও অনগ্রসর কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশলকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জলসম্পদ দফতরের। ফলে তিনি একই সঙ্গে দুই দফতরের কাজ দেখভাল করবেন। এই সংক্রান্ত নির্দেশিকা শুক্রবার জারি করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...