Wednesday, June 24, 2026

সংসদে বাজেট পড়লেন নির্মলা, সেনসেক্স-নিফটি পড়ল হুড়মুড়িয়ে

Date:

Share post:

এতটাই অন্তঃসারশূন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে তাঁর বাজেট পড়ার সময়ই শেয়ার বাজারে ধস নামল। যদিও মোদি সরকারের জমানায় তা নতুন কিছু নয়। ২০২৫ বাজেট পেশের দিনেও একইভাবে শেয়ার বাজার পড়েছিল, যা উঠে দাঁড়াতে প্রায় ১০ মাস সময় লেগেছিল। রবিবার অপ্রত্যাশিত খোলা শেয়ার বাজারে প্রত্যাশার যে ঝলকের আশা করা হয়েছিল, তা না মিলতেই সেনসেক্স পড়ল ১.৬ শতাংশ। নিফটির ক্ষেত্রেও একইভাবে ১.৩ শতাংশের পতন দেখা গেল।

বৈদেশিক বাণিজ্য ও উৎপাদন ক্ষেত্রে ভারতের নিম্নগামীতার দিকে নজর রেখে বিগত দুবছর বাজেট পেশ খুব একটা সুখকর হয়নি শেয়ার বাজারের জন্য। তার আভাস পেয়েই রবিবার সকাল থেকে শেয়ার বাজারে প্রত্যেকটি বৃহৎ শিল্পে নেতিবাচক প্রভাব পড়ে। ভেল, গেল, হিন্দুস্তান এরোনটিক্সের মতো বৃহৎ শিল্প কোনওটি ৩ শতাংশের বেশি পতনের মুখে চলে যায়।

বাজেটে উৎপাদন শিল্পে কেন্দ্রের সরকারের উদ্যোগের কথা বললেও তাতে এতটাই অন্তঃসারশূন্যতা ছিল, যে কোনও আশার আলো দেখেনি উৎপাদন শিল্প। যার সাক্ষী শেয়ার বাজার। রেল বিকাশ নিগম লিমিটেড থেকে সেইল, সিমেন্ট শিল্প বা ছোট ডাবরের মতো সংস্থা নতুন করে পতনের মুখে। একই সমস্য়া দেখা যায় অটোমোবাইল ক্ষেত্রেও। বেশিরভাগ ক্ষেত্রেই ২ শতাংশের বেশি পতন দেখা যায়।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জাহাজ শিল্পে ছাড়ের ঘোষণা করলেও আদতে জাহাজ শিল্পও যে মাথা তুলে দাঁড়াতে পারবে না এখনও তারও ইঙ্গিত শেয়ার বাজারে। শিপিং সংস্থাগুলো মাথা তুলে দাঁড়ানোর বদলে নতুন করে প্রায় দেড় শতাংশ পতনের দিকে চলে যায়।

আরও পড়ুন : কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিন দাম বাড়ল গ্যাসের

সেই সঙ্গে কৃষি ক্ষেত্রেও পতন শেয়ার বাজারে। কৃষি সামগ্রী উৎপাদনের শিল্পগুলিতে যেমন পতনের ইঙ্গিত দেখা যায়, তেমনই সার উৎপাদন শিল্পগুলিও নেতিবাচক ইঙ্গিত দেয়। আদতে কৃষি নির্ভর বাজেট যে মোদি সরকার পেশ করতে ব্যর্থ তা আরও একবার প্রমাণিত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...