Tuesday, June 23, 2026

লড়াই করেও হার মানলেন জকোভিচ, গ্র্যান্ড স্ল্যামের বৃত্ত পূরণ আলকারাজের

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেনে(Australian Open) তারুণ্যের জয়গান। নোভাক জকোভিচকে হারিয়ে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন কার্লোস আলকারাজ। রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ২২ বছর ২৭২ দিন বয়সে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন আলকারাজ(Carlos Alcaraz)। বছরের চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটিই কমপক্ষে একবার করে জেতাকে বলা হয় ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম।’

২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি ছিল জকোভিচের সামনে। অস্ট্রেলিয়া ওপেনের (Australian Open) ফাইনালে প্রথম সেট জকোভিচ জিতে নেন ৬-২ গেমে। তবে ৩৮ বছরের জকোভিচকে ক্লান্ত করে দিয়েই আসল খেলাটা শুরু করলেন রাফায়েল নাদালের শিষ্য। তৃতীয় সেট জিতে নেন তিনি ৬-৩ গেমে। আর চতুর্থ সেট ৭-৫ গেমে বাজিমাত করেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা।

আগের ম্যাচে ৪ ঘণ্টা ৯ মিনিটের লড়াইয়ে সিনারকে হারিয়েছিলেন জকোভিচ। সেই ম্যাচে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই এই ম্যাচে শুরু করেন জকোভিচ। কিন্তু বয়সকে হার মানাতে কিছুতেই পারছেন না জোকার।

শেষ সেটটাই হল সবচেয়ে লম্বা। ১ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে ১২ নম্বর গেমেই প্রথম সার্ভিস ব্রেক করতে পারেন কেউ। আর তাতেই সেটটি ৭-৫ গেমে জিতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারাজ।

ফরাসি ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন- এই তিনটি গ্র্যান্ড স্ল্যামই দুইবার করে জিতেছেন আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার নাম লেখালেন। আলকারাজ শুধু চারটি গ্র্য়ান্ডস্লামই জিতলেন না, সঙ্গে আবার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে এই কীর্তি গড়লেন।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...