Sunday, February 1, 2026

আজকের রাশিফল

Date:

Share post:

আকাশের গ্রহ-নক্ষত্রের বিন্যাস প্রতিনিয়ত আমাদের জীবনের ছন্দ বদলে দেয়। আজকের দিনটি কারও জন্য নিয়ে আসবে প্রাপ্তির আনন্দ, আবার কারও জন্য সতর্কবার্তা। চলুন দেখে নিই আপনার রাশির পাতায় আজ কী লেখা আছে-

মেষ: শরীরের পুরনো কোনো অস্বস্তি আজ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তাই স্বাস্থ্যের দিকে নজর দিন। তবে পেশাদার জীবনে নতুন জানলা খুলে যেতে পারে। বিশেষ করে যারা প্রযুক্তির ছাত্র, তাদের জন্য আজ দিনটি সাফল্যের বার্তাবাহী

বৃষ: লক্ষ্মীলাভের যোগ রয়েছে একাধিক দিক থেকে। বাড়িতে কোনো শুভ কাজের তোড়জোড় চলতে পারে। তবে সাবধান! বন্ধুত্বের ভিড়ে মিশে থাকা কোনো ‘শত্রু’ আজ আপনার বিড়ম্বনার কারণ হতে পারে।

মিথুন: আজ আপনার পকেট ও মন—দুটোই ভালো থাকবে। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। বিশেষ করে যারা বিজ্ঞানের জটিল রহস্য বা গবেষণা নিয়ে কাজ করছেন, তাদের ঝুলিতে আজ বড় কোনো সাফল্য আসতে পারে।

কর্কট: বিদ্যার্থীদের জন্য আজ আকাশের গ্রহরা অনুকূল। দুপুরের পর থেকে কাজের গতি বাড়বে এবং আটকে থাকা ফাইলগুলো এগোতে শুরু করবে। তবে শরীরের অবহেলা করবেন না, ছোটখাটো ভোগান্তি হতে পারে।

সিংহ: ভবিষ্যতের ছক সাজানোর জন্য আজকের চেয়ে ভালো দিন আর হয় না। কোনো গুণী মানুষের সঙ্গ আজ আপনার ভাবনায় নতুন মাত্রা যোগ করবে। ছোট কোনো সফর আর ভালো মন্দ খাবারের স্বাদে দিনটি জমজমাট কাটবে।

কন্যা: আশেপাশে ঘটে যাওয়া কিছু ঘটনায় আজ আপনার মন কিছুটা অস্থির হতে পারে। তবে পেশাগত জায়গায় আপনার পারফরম্যান্স প্রশংসিত হবে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক থাকবে সহজ ও স্বাভাবিক।

তুলা: কর্মসূত্রে আজ আপনাকে ব্যাগ গুছিয়ে বের হতে হতে পারে, আর সেই সফর হবে সফল। নতুন কাজের সুযোগ আপনার দরজায় কড়া নাড়ছে। কিন্তু পড়াশোনায় আজ মন বসানো কিছুটা কঠিন হতে পারে।

বৃশ্চিক: একদিকে আর্থিক শ্রীবৃদ্ধি ও পারিবারিক সুখে মন ভরবে, অন্যদিকে ব্যবসায়িক ক্ষেত্রে আজ হঠাৎ কোনো দেওয়াল এসে দাঁড়াতে পারে। বন্ধুদের সঙ্গে ছোটখাটো খুঁটিনাটি নিয়ে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে।

ধনু: আজ আপনি পারিবারিক দায়িত্বের কেন্দ্রবিন্দুতে থাকবেন। বিশেষ করে অধ্যাপক বা গবেষকদের জন্য দিনটি চমৎকার। স্বাস্থ্য খুব একটা ভোগাবে না, সারাদিন চনমনে থাকবেন।

মকর: বড় কোনো ব্যবসার সুযোগ বা নতুন কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। তবে টাকা পয়সা আদান-প্রদান করার সময় চোখ-কান খোলা রাখুন। পা বা হাঁটুর সমস্যায় আজ কিছুটা কাবু হতে পারেন।

কুম্ভ: যারা চিকিৎসা, শিক্ষকতা বা অডিট পেশার সঙ্গে যুক্ত, আজকের দিনটি তাঁদেরই। ব্যাংক ব্যালেন্স বাড়ার সুযোগ থাকলেও স্বাস্থ্য নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নেবেন না।

মীন: বাড়ির ছোটখাটো বিবাদ আজ বড় আকার নিতে পারে, তাই শান্ত থাকাই বুদ্ধিমত্তার কাজ। পথেঘাটে চলাফেরার সময় পূর্ণ সতর্কতা বজায় রাখুন। তবে ছাত্রদের জন্য আজ উন্নতির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

আরও পড়ুন – নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

spot_img

Related articles

ট্র্যাডিশন ভেঙে চলতি শতাব্দীর ছাব্বিশতম বাজেট ঘোষণার পথে নির্মলা!

আমজনতা থেকে রাজনৈতিক মহল, শিল্পপতি থেকে অর্থনৈতিক বিশেষজ্ঞ সকলের নজর রবিবাসরীয় বাজেটে (Union Budget 2026)। দেশের প্রথম মহিলা...

আজ কেন্দ্রীয় বাজেট পেশ, মধ্যবিত্ত থেকে শিল্পপতিদের নজর অর্থমন্ত্রীর ঘোষণায়

আজ ২০২৬ সালের প্রথম বাজেট (Union Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এই নিয়ে...

‘অর্ফিয়াসের বাঁশি’, উৎপল সিনহার কলম

... আমি অর্ফিয়াসের বাঁশরী , মহা-সিন্ধু উতলা ঘুম ঘুম ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঃঝুম... মৃত্যুপুরীর একেবারে শেষ প্রান্তে যখন হাওয়ায়...

রবিবার ছুটির দিনে বেনজির বাজেট! বঞ্চনার আবহে বাংলার প্রাপ্তি নিয়ে সংশয়

প্রথা ভেঙে এবার ছুটির দিন রবিবারেই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি তাঁর নবম...