সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়ে বসে রয়েছে শতাধিক পরীক্ষার্থী। কারণ, রাজ্যের ৮৬টি স্কুল এখনও পর্যন্ত পর্ষদ থেকে তাদের পড়ুয়াদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি। যার ফলে চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে পড়েছে ১০৩ জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ।
Sponsored

বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে ওই ৮৬টি স্কুলকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রবিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুল কর্তৃপক্ষ অ্যাডমিট কার্ড সংগ্রহ না করে, তবে সংশ্লিষ্ট ১০৩ জন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে স্কুলগুলোর এই ধরনের উদাসীনতায় ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক ও শিক্ষা মহলে। পর্ষদ সূত্রে খবর, বারবার জানানো সত্ত্বেও এই স্কুলগুলো কেন অ্যাডমিট কার্ড নিতে আসেনি, তা খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই রবিবার বিকেলের মধ্যে কাজ শেষ করার শেষ সুযোগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
1h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
9h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
10h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
11h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
12h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
13h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
13h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
16h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
16h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
17h ago
