Friday, March 13, 2026

খেলো ইন্ডিয়াতে জোর, কেন্দ্রের বাজেটে খেলাধুলাতেও বাংলার প্রাপ্তি শূন্য

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেট(Union Budget 2026 )পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৮৫ মিনিটের বাজেট বক্ততায় খেলাধুলার কথা আদালা ভাবে উল্লেখ করলেন। কিন্ত তাতেও বঞ্চিত রইল বাংলা। ২০২৫ সালে বিহারে ভোটের আগে কল্পতরু হয়েছিলেন সীতারমন, বিমানবন্দর থেকে স্টেডিয়াম সব কিছু পেয়েছিল বিহার, এবার বাংলার প্রাপ্তি আরও কম, খেলাধুলা ক্ষেত্রে প্রাপ্তির ভাঁড়ার নামমাত্র বলাও ভুল হবে।

২০২৬ সালের সাধারণ বাজেট পেশ করার সময় দেশের ক্রীড়াক্ষেত্রের জন্য বেশ কিছু ঘোষণা করলেন অর্থমন্ত্রী। খেলো ইন্ডিয়া (Khelo India) মিশন চালু করার ঘোষণা করেন। এই প্রকল্পে লক্ষ্য আগামী ১০ বছরে ভারতের ক্রীড়া বাস্তুতন্ত্রকে সম্পূর্ণরূপে বিকশিত করা। শুধু খেতাব বা পদক জয়ের জন্যই খেলাধুলা সীমাবন্ধ নয়, খেলাধুলা বর্তমানে কর্মসংস্থান সৃষ্টি বহুমুখী উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের দিশারি।

খেলো ইন্ডিয়া (Khelo India)মিশনের আওতায়, দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এই কেন্দ্রগুলি ক্রীড়াবিদদের তাদের ফিটনেস, কৌশল এবং কর্মক্ষমতা ক্রমাগত উন্নত করার জন্য বৈজ্ঞানিক প্রশিক্ষণ পদ্ধতি প্রদান করবে। সীতারমন বলেন, আমরা মনে করি খেলাধুলো সংক্রান্ত সরঞ্জাম তৈরিতে ভারত বিশ্বের সেরা হয়ে উঠতে পারে। বাজেট পেশের সময় মন্তব্য নির্মলার। ক্ষুদ্র উদ্যোগগুলিতে সহায়তা অব্যাহত রাখার জন্য ‘আত্মনির্ভর ভারত’ তহবিলে ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ‘বিকশিত ভারতের’ জন্য ব্যাঙ্ক সংক্রান্ত উচ্চ-স্তরের কমিটি তৈরি করা হবে।

ক্রীড়া বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করা প্রসঙ্গে বলেন, খেলো ইন্ডিয়া মিশন ক্রীড়া বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাবে। যা ক্রীড়াবিদদের বিশ্বব্যাপী মান পূরণ করতে সক্ষম করবে। তবে দেশের সাইয়ের পরিকাঠামো উন্নয়ন থেকে নতুন স্টেডিয়াম তৈরির কোনও ঘোষণা করা হয়নি বাজেটে।

spot_img

Related articles

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...