Saturday, April 4, 2026

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

Date:

Share post:

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)  এফসি। কল্যাণী স্টেডিয়ামে বেঙ্গল সুপার লিগের খেতাবি লড়াইয়ে মাঠে নেমেছিল হাওড়া হুগলি ওয়ারিয়র্স এবং জেএইচআর রয়্যাল সিটি। টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে দুটো দলের মধ্যেই রোমহর্ষক লড়াই দেখতে। শেষ পর্যন্ত খেতাব ঘরে তুলল হাওড়া-হুগলিই।

ম্য়াচের ৩৩ মিনিটে  হাওড়া হুগলির হয়ে প্রথম গোল করলেন সেইলা। যদিও প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই ম্য়াচে ফিরে আসে সমতা রয়্যাল সিটি। গোল করেন কিসকু। ৫৮ মিনিটে হাওড়া-হুগলিকে এগিয়ে দেন দীপ গায়েন। কিন্তু তারপরই বড়সড় ধাক্কা খায় ব্যারেটোর দল। রয়্যাল সিটির গোলকিপার সৌরভ সামন্তর সঙ্গে সংঘর্ষে মারাত্মক চোট পেয়ে মাঠ ছাড়েন দীপ।৯২ মিনিটে রয়্যাল সিটিকে সমতায় ফেরান সুমিত। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটে হাওড়া-হুগলির জন্য জয়সূচক গোলটি এনে দেন কৌস্তভ।

ফুটবলার হিসাবে বহু ট্রফি জিতেছেন, এবার কোত হিসাবে খেতাব জিতলেন ব্যারেটো। পেশাদার ফুটবল থেকে বেশ কয়েকবছর আগেই অবসর গ্রহণ করেছেন।  বেঙ্গল সুপার লিগের প্রথম মরশুমে  হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে কোচিং করিয়ে ট্রফি এনে দিলেন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...