Friday, April 3, 2026

বৈঠকের আগেই নির্বাচন কমিশন-CEO দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতার

Date:

Share post:

দিল্লিতে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তার আগে রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা।

সোমবার, দিল্লিতে (Delhi) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kaumar) সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর। থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। SIR-এ মৃতদের আত্মীয়রাও থাকতে পারেন বৈঠকে। এর আগেই রবিবার দিল্লি পৌঁছেছেন তৃণমূল সভানেত্রী। আর তার সঙ্গে খবর, অপরিকল্পিত SIR-এ বাংলায় লাগাতার মৃত্যু, বলপূর্বক কমিশনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এবং বেইআইনিভাবে মাইক্রো অবজার নিয়োগ- এই তিন অভিযোগ সুপ্রিম কোর্টের (Supreme Court) জয়মাল্য বাগচী, সূর্যকান্তের বেঞ্চে মামলা দায়ের করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা

অপরিকল্পিত এসআইআর-এর কারণে মৃত্যুর অভিযোগে তৃণমূলের তরফে আগেই আদালতে মামলা দায়ের করেছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়েন এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বুধবার সেই মামলার শুনানি।

SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনারকে ৬টি চিঠি পাঠিয়েছেন মমতা। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের ঠিক ৪৮ ঘণ্টা আগে ফের চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। সেই চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্বমূলক আইনের বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন মমতা। দিল্লিতে সাক্ষাতের আগেই শীর্ষ আদালতে এই মামলা দায়ের করে জ্ঞানেশের উপর মমতা চাপ তৈরি করতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের।

৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে দোলা, ডেরেকদের দায়ের করা এসআইআর নিয়ে শুনানি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই শুনানির কথা। তার সঙ্গেই তৃণমূল সুপ্রিমোর করা রিট পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা। সেখানে কি বাংলার মুখ্যমন্ত্রীকে আইনজীবীর ভূমিতায় দেখ যাবে? কারণ, নিজেই একাধিকবার মমতা জানিয়েছিলেন অনুমতি পেলে তিনিও সুপ্রিম কোর্টের শুনানিতে হাজির থাকবেন। আইনজীবী হিসেবে তিনি যে প্রয়োজনে নিজেও সওয়াল করতে পারেন- সেকথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। এবার এই মামলার প্রভাবে সোমবারের বৈঠকে পড়ে কি না সেটাই দেখার।

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...