Wednesday, June 3, 2026

পিসিবির ধোঁয়াশার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন পাক অধিনায়ক

Date:

Share post:

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রেখেছে পিসিবি। কিন্ত হাটে হাড়ি ভেঙে দিলেন পাকিস্তানের অধিনায়ক। পিসিবি(PCB) যতই চূড়ান্ত ঘোষণা না করুক , বিশ্বকাপ খেলার সব প্রস্তুতি সেরে রাখছে পাকিস্তান, তা স্পষ্ট করে দিলেন পাক অধিনায়ক আঘা সলমন (Salman Ali)।

টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি সিরিজ খেলছে পাকিস্তান। তিন ম্যাচের মধ্যে প্রথম দু’টোতেই জিতেছেন সলমনরা(Salman Ali)। তাদের ভাবনায় যে বিশ্বকাপ ঢুকে পড়েছে সেটা স্পষ্ট করে দিলেন পাক অধিনায়ক। ম্যাচের আগে টসের সময় সলমন বলেন, এই ধরনের উইকেটই শ্রীলঙ্কায় বিশ্বকাপে পাওয়া যেতে পারে। তাঁর মতে, এই পিচে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপের মঞ্চে দলের বড় সহায়ক হবে।

এখানেই থেমে না থেকে পাক অধিনায়ক আরও বলেন, ‘আমরা ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং— সব বিভাগেই ভালো খেলেছি। ২–০ স্কোরলাইন ভুলে গিয়ে একই ধারাবাহিকতা আর তীব্রতা নিয়ে আমরা বিশ্বকাপে যেতে চাই।’

শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পর বিশ্বকাপের জার্সি প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছিল পিসিবি। কিন্তু এ দিন সেই অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। সলমন আলি আঘারা কেমন জার্সি পরে খেলবেন, তা অন্ধকারেই রাখা হল। ঠিক কী কারণে বিশ্বকাপের জার্সি উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে, তা জানায়নি পিসিবি।

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...