Tuesday, June 16, 2026

আটকে গেল পারদ চড়া: কুয়াশায় জেরবার গোটা বাংলা

Date:

Share post:

মাঘের শুরু থেকে বাংলায় ঠাণ্ডা কমা শুরু হলেও ফেব্রুয়ারির শুরুতে আটকে গেল তাপমাত্রার বৃদ্ধি। উত্তর ভারত জুড়ে পশ্চিমী ঝঞ্ঝার (western disturbance) প্রভাবে বৃষ্টি ও তুষার পাতের প্রভাব বাংলাতেও। আচমকা ঘন কুয়াশার (dense fog) দাপট উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়।

কলকাতার তাপমাত্রা ফের ১৫ ডিগ্রিতে আটকে গেল। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) যেখানে ১৫.২ ডিগ্রিতে ছিল, সেখানে সোমবারের তাপমাত্র ১৫.১ ডিগ্রিতে সামান্য নামল। একইভাবে পশ্চিমের জেলাগুলিতে নামবে তাপমাত্রা। আগামী দুদিন তাপমাত্রা এমনই থাকার পূর্বাভাস।

সেই সঙ্গে শুরু হয়েছে কুয়াশার সমস্যা। আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার (dense fog) দাপট থাকবে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশার প্রভাব থাকবে।

আরও পড়ুন : মৃত্যু ১০ হাজার কাকের! পাশের রাজ্যে মারাত্মক বার্ড-ফ্লু

একইভাবে উত্তরের জেলাগুলিতেও কুয়াশার প্রভাব জারি রয়েছে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে সেখানে কুয়াশার প্রভাব কমার পূর্বাভাসও রয়েছে।

Related articles

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...