Tuesday, February 3, 2026

আজকের রাশিফল

Date:

Share post:

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল

মেষ: দূর প্রান্ত বা বিদেশে কাজের সুযোগের দরজা খুলতে পারে। বিশেষ করে চিকিৎসাশাস্ত্রের শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। আয়ের দিকও শক্ত থাকায় আর্থিক নিশ্চিন্ততা পাবেন।

বৃষ: ব্যবসা ও পেশায় উন্নতির ইঙ্গিত স্পষ্ট। অর্থনৈতিক ভিত্তি মজবুত থাকবে। ভালো মানুষের সান্নিধ্যে মানসিক শান্তি খুঁজে পাবেন।

মিথুন: সামাজিক পরিসরে পরিচিতি ও সম্মান বাড়বে। পড়াশোনায় সাফল্য মিললেও প্রতিদ্বন্দ্বী বাড়তে পারে, তাই সতর্ক থাকাই বুদ্ধিমানের।

কর্কট: অল্পতেই রাগ বেড়ে গিয়ে অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে। কাজের গতি কিছুটা মন্থর হলেও স্বাস্থ্যের যত্ন নিলে সমস্যা এড়ানো যাবে।

সিংহ: বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ততা বাড়বে। আত্মীয়দের সঙ্গে মতভেদ দেখা দিতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।

কন্যা: আইনি বা সম্পত্তি সংক্রান্ত জট খুলতে পারে। অফিসে চাপ বাড়লেও ধৈর্য ধরলে সুফল পাবেন। পড়াশোনায় সামান্য বাধা আসতে পারে।

তুলা: পারিবারিক সম্পর্কের উষ্ণতা বাড়বে। গবেষণা, অর্থনীতি বা সংখ্যাতত্ত্বের সঙ্গে যুক্তদের জন্য দিনটি সাফল্যময়। কথাবার্তায় সংযম রাখলে লাভ।

বৃশ্চিক: শিল্পী ও সৃজনশীল মানুষদের জন্য প্রতিভা দেখানোর সুযোগ। সম্মানও মিলতে পারে। ব্যবসায় কিছু জটিলতা এলেও স্বাস্থ্য মোটামুটি থাকবে।

ধনু: একাধিক দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। সমাজসেবামূলক কাজে অংশ নিয়ে প্রশংসা পাবেন। প্রশাসনিক ক্ষেত্রে কর্মরতদের সুনাম বাড়বে।

মকর: উপার্জনের ভাগ্য জোরালো। দুপুরের পর কাজের গতি বেড়ে যাবে। অযথা দুশ্চিন্তা নিয়ন্ত্রণে রাখলে দিনটি ভালো কাটবে।

কুম্ভ: কারও কাছ থেকে চমকপ্রদ উপহার পেতে পারেন। অর্থনৈতিক উন্নতি হবে। পেশাগত সাফল্য একটু দেরিতে এলেও স্থায়ী হবে।

মীন: সুখবর মন ভালো করে দেবে। কর্মক্ষেত্রে সাফল্য ও প্রশংসা মিলতে পারে। চলাফেরায় সাবধান থাকলে দিনটি নির্বিঘ্নে কাটবে।

আরও পড়ুন – শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

spot_img

Related articles

আজ ইডি-আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি 

আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনায় (ED raid in ipac office) মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। গত...

আজ থেকে চলতি বিধানসভার শেষ অধিবেশন, অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য তৈরি রাজ্য

মঙ্গলবার থেকে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে অন্তর্বর্তীকালীন বাজেট (Interim Budget)পেশ...

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...