Sunday, April 5, 2026

হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

Date:

Share post:

দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ইডি – আইপ্যাক মামলার শুনানি। নতুন দিন ঘোষণা আদালতের। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে ED হানার ঘটনায় সব পক্ষকে হলফনামা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্য নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দিলেও হলফনামা দিতে পারল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার শুনানি শুরুতেই ইডির আইনজীবী তুষার মেহতা বাড়তি সময় চান।শুনানির দিন পিছিয়ে দেওয়ার আবেদনও করা হয় ইডির তরফে।

এদিন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাজ্যের তরফে ইডির মামলা খারিজের আবেদন করা হয়। কেন আইপ্যাককে কোনও আগাম নোটিস দেওয়া হয়নি, সে প্রশ্নও তোলা হয়েছে রাজ্যের তরফে। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো কোনও নিয়ম ভঙ্গ করেনি বলেও জানিয়েছে রাজ্যের আইনজীবী। ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই কিছু স্পর্শকাতর নথি নিয়ে এসেছেন বলে তাদের তরফে জানানো হয়েছে। সুপ্রিম নির্দেশ মেনে মঙ্গলবার হলফনামা জমা দিয়েছে রাজ্য। এরপরই ইডির আইনজীবী সময় চাইতেই রাজ্যের মতামত জানতে চায় বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ। রাজ্য সম্মতি দেওয়ার পরই মামলা পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়। আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

 

Related articles

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...