Monday, March 16, 2026

আজ ইডি-আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি 

Date:

Share post:

আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনায় (ED raid in ipac office) মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। গত ১৫ জানুয়ারি সব পক্ষকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছিল বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ। পাশাপাশি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, অফিস ও আশপাশের এলাকার সব ফুটেজ সংরক্ষণ করতে হবে বলেও জানায় শীর্ষ আদালত (Supreme Court)। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। আজ সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে তদন্তে বাধা এবং নথি কেড়ে নিয়েছেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে অভিযোগ করা হয়েছে। রাজ্যের আইনজীবীরা স্পষ্ট জানিয়েছেন নির্বাচনী নথি চুরি হওয়া আটকাতেই দলীয় কাগজপত্র নিয়ে এসেছেন মমতা। গত শুনানিতে বিচারপতি মিশ্র স্পষ্ট বলেন, যেকোনও দলের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অধিকার এজেন্সির নেই। আইন সংগতভাবে তদন্ত হলে দলীয় স্বার্থের কথা বলে তাকে ব্যাহত করা যাবে না। এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে অনেক সংগত প্রশ্ন রয়েছে। মীমাংসা না হলে ভবিষ্যতে আইনের শাসন ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন বিচারপতিরা। পাশাপাশি ইডি (ED ) আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা ৪ এফআইআরের উপর স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। আজ এই মামলার দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...