Monday, April 6, 2026

বোনের ছবির সামনে আইনি বিয়ে ঐশ্বর্যর, শর্মা পরিবারে পাশে ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী

Date:

Share post:

আইনি ভাবে বিয়ে সারলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Actress Oyendrila Sharma) দিদি ঐশ্বর্য শর্মা। বিয়েতে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচীও। ৩ ফেব্রুয়ারি, বোন ঐন্দ্রিলার ছবি সামনে রেখে ঘরোয়া ভাবে আইনি বিয়ে করলেন ঐশ্বর্য। পাত্র দিব্যজিত্‍ দত্ত, পেশায় একজন চিকিৎসক।

এই বিশেষ দিনে বহুদিন পর শর্মা পরিবারের সঙ্গে দেখা গেল ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরীকে। মঙ্গলবার রাতে বিয়ের অনুষ্ঠানে সাদা শার্ট ও নীল ডেনিমে হাজির হন তিনি। তাঁকে দেখামাত্রই ছুটে আসে ঐন্দ্রিলার প্রিয় দুই পোষ্য—তোজো ও বোজো। আদরে ভরিয়ে দেয় তারা সব্যসাচীকে। বেশ কিছুটা সময় পোষ্যদের সঙ্গেই কাটাতে দেখা যায় অভিনেতাকে। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

উল্লেখ্য, বহু বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা। চিকিৎসার পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনেও ফিরেছিলেন তিনি। কিন্তু ২০২২ সালের শেষদিকে ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। সেই সময়ও তাঁর পাশে ছিলেন সব্যসাচী চৌধুরী। সবরকম চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। ২০২২ সালের ২০ নভেম্বর প্রয়াত হন ঐন্দ্রিলা। তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে আসে শর্মা পরিবারে। দীর্ঘদিন নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন সব্যসাচী। প্রায় এক বছর পর কাজে ফেরেন তিনি। মেয়ের বিয়ের দিনে আবেগপ্রবণ হয়ে ঐন্দ্রিলার মা বলেন, “ও আমাদের চারপাশেই আছে।” ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য বলেন, “বোন থাকলে ওর বিয়েটাই আগে হত সব্যসাচীর সঙ্গে। আমার বিয়ে নিয়ে যত প্ল্যান, সবই ওর করা। আমাকে কিছু ভাবতেই হত না।”

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...