কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল


মেষ: বিদ্যার্থীদের জন্য দিনটি আশাব্যঞ্জক। বিশেষ করে প্রযুক্তিবিদ্যা ও ভূতাত্ত্বিক গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্যের যোগ রয়েছে। সৃজনশীল লেখালিখিতেও আজ মনে প্রশান্তি আসবে।


বৃষ: আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত উজ্জ্বল। উপার্জনের নতুন পথ খোলার পাশাপাশি সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি কিংবা ব্যবসার শ্রীবৃদ্ধি— দুই ক্ষেত্রেই শুভ সময়।


মিথুন: মেজাজ ও কথা নিয়ন্ত্রণে না রাখলে আজ বিপদ বাড়তে পারে। অকারণ তর্কে শত্রু সংখ্যা বৃদ্ধির আশঙ্কা আছে। তবে মাথা ঠান্ডা রাখলে কর্মক্ষেত্রে সাফল্য এবং অর্থাগম দুই-ই নিশ্চিত।


কর্কট: আলস্য আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সুবর্ণ সুযোগ হেলায় হারালে পরে আফসোস হতে পারে। ব্যবসায়ীদের দিনটি মন্দ কাটবে না। ছাত্রছাত্রীদের জন্য মনোনিবেশ প্রয়োজন।


সিংহ: হঠাৎ কোনও প্রাপ্তিযোগ আপনার মন ভালো করে দেবে। কাজের দীর্ঘদিনের জট কাটতে পারে। তবে বাইরের খাবার খাওয়ার আগে সাবধান, পেটের গোলমাল ভোগাতে পারে।


কন্যা: আজ শরীরে পুরনো রোগের উপদ্রব বাড়তে পারে। অন্যের সঙ্গে কথা বলার সময় সংযম বজায় রাখুন। তবে যারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য বিশেষ সাফল্যের দিন।

তুলা: পারিপার্শ্বিক পরিস্থিতি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। পরিস্থিতি প্রতিকূল থাকলেও ধৈর্য হারাবেন না। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখা আজ বিশেষ জরুরি।


বৃশ্চিক: কাজের জায়গায় আপনার কদর বাড়লেও ব্যবসার ক্ষেত্রে ছোটখাটো বাধা আসতে পারে। তবে যারা পেশাদার উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য দিনটি দারুণ কাটবে।


ধনু: আজ কাজের সূত্রে ছোটখাটো ভ্রমণের প্রয়োজন হতে পারে। আইনি জটিলতা থেকে মুক্তির পথ প্রশস্ত হবে। জ্ঞানচর্চায় নতুন কোনও দিগন্ত উন্মোচিত হতে পারে।

মকর: কর্মজীবনে বড় কোনও বদল বা নতুন চাকরির খবর আসতে পারে। সামাজিক কাজে সক্রিয় থাকলে সুনাম বাড়বে। উচ্চশিক্ষা ও ব্যবসায়িক প্রসার আজ সম্ভব।

কুম্ভ: গবেষণামূলক কাজে অগ্রগতির সম্ভাবনা। প্রতিকূলতা থাকলেও দিনশেষে কাজের সাফল্য আপনার হাতে আসবে। তবে অযথা খরচ না করে পকেটে রাশ টানা বুদ্ধিমত্তার কাজ হবে।

মীন: স্বাস্থ্যের প্রতি আজ সজাগ থাকা প্রয়োজন, পুরনো অসুখ ফিরে আসতে পারে। দিনের প্রথমার্ধ কিছুটা ঢিমেতালে কাটলেও দুপুরের পর থেকে কাজে গতি আসবে। দাম্পত্য জীবন সুখের হবে।
আরও পড়ুন – উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড পেতে শেষ সুযোগ! তিন দিনের জন্য ফের পোর্টাল খুলল সংসদ


