উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড পেতে শেষ সুযোগ! তিন দিনের জন্য ফের পোর্টাল খুলল সংসদ

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ সুযোগ দিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে সমস্ত স্কুল এখনও পর্যন্ত এনরোলমেন্ট প্রক্রিয়া শেষ করতে পারেনি বা যে সব পড়ুয়া শেষ মুহূর্তে নাম নথিভুক্ত করতে চাইছে, তাদের জন্য ফের পোর্টাল খোলা হচ্ছে। তবে এই বিলম্বের কারণে সংশ্লিষ্ট পড়ুয়াদের মাথাপিছু দু’হাজার টাকা করে লেট ফাইন বা জরিমানা দিতে হবে বলে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে।
Sponsored

সংসদ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে কিন্তু দ্বাদশ শ্রেণির পরীক্ষার আগে এনরোলমেন্ট করায়নি, কেবল তারাই এই পোর্টালে আবেদনের সুযোগ পাবে। আগামী তিন দিনের জন্য এই পোর্টাল খোলা থাকবে। সংসদ সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পাওয়ার প্রাথমিক প্রক্রিয়া শেষ করেছে। তবে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও দেখা গিয়েছে বেশ কিছু স্কুল এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে বাকি। সেই সব পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই ফের পোর্টাল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জরিমানা নেওয়ার প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, অর্থ আদায় সংসদের মূল উদ্দেশ্য নয়। বরং পুরো প্রক্রিয়াটি যাতে একটি নির্দিষ্ট শৃঙ্খলা ও সময়ের মধ্যে শেষ হয়, সেটাই লক্ষ্য। তিনি আরও বলেন, একজন পড়ুয়াও যাতে পরীক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে এই দেরির নেপথ্যে যেমন কিছু ক্ষেত্রে স্কুলের গাফিলতি রয়েছে, তেমনই পড়ুয়াদের একাংশের অসহযোগিতাও নজরে এসেছে বলে তাঁর মত।
শিক্ষা মহলের মতে, প্রতি বছরই শেষ মুহূর্তে এমন বহু আবেদন জমা পড়ে। সংসদ বারবার সতর্ক করা সত্ত্বেও কেন স্কুলগুলি সময়মতো প্রক্রিয়া শেষ করতে পারছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এবার মোটা অঙ্কের জরিমানা ধার্য করায় স্কুল ও পড়ুয়ারা আগামী দিনে আরও সচেতন হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন- ছাগল চুরির ‘গোপন কথা’ ফাঁস, চুঁচুড়ায় বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন দুই যুবকের
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
2h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
10h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
11h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
12h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
13h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
14h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
15h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
17h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
18h ago
