Site Logo

ছাগল চুরির ‘গোপন কথা’ ফাঁস, চুঁচুড়ায় বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন দুই যুবকের

EBBS Desk·
ছাগল চুরির ‘গোপন কথা’ ফাঁস, চুঁচুড়ায় বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন দুই যুবকের

ছাগল চুরির কথা মালিককে বলে দেওয়ার অপরাধে বন্ধুকে পিটিয়ে খুনের সাজা ঘোষণা করল আদালত। ২০২১ সালের সেই চাঞ্চল্যকর ঘটনায় চুঁচুড়ার দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। মঙ্গলবার সাজা ঘোষণার পাশাপাশি অপরাধীদের আর্থিক জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে।

Sponsored

Sranchi In Article

ঘটনার সূত্রপাত ২০২১ সালের ১২ জুলাই। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া থানার নন্দীর মাঠ এলাকায় কয়েকজন যুবক একটি ছাগল চুরি করে পিকনিক করেছিলেন। সেই চুরির কথা জানতে পেরে ছাগলের মালিককে সবটা জানিয়ে দেন স্থানীয় যুবক তপন মালিক। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে তাঁর বন্ধুরা। ওই দিনই রাস্তায় তপনকে আটকে বেধড়ক মারধর করে অনুপম দাস ও অরুণ পাশোয়ান নামে দুই অভিযুক্ত। স্থানীয়রা সে যাত্রায় তপনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দিলেও বিপদ কাটেনি।

মামলার বিবরণ অনুযায়ী, ওই রাতেই অভিযুক্তরা তপনের বাড়িতে চড়াও হয় এবং তাঁকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে নন্দীর মাঠ এলাকা থেকেই তপনের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের মা রিতা মালিক। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে এবং মাত্র কয়েক মাসের মধ্যেই চার্জশিট পেশ করে। সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় জানান, এই মামলায় মোট ১৪ জন সাক্ষী দেন। বিচার প্রক্রিয়া শেষে আদালত মনে করে, অনুপম দাস ও অরুণ পাশোয়ানের বিরুদ্ধে খুনের প্রমাণ স্পষ্ট। তবে বাকি দুই অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়। মঙ্গলবার বিচারক দুই দোষীকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের কথা জানানো হয়েছে। চুরির প্রতিবাদ করতে গিয়ে এক যুবকের এমন করুণ পরিণতি এবং তার তিন বছরের মাথায় আদালতের এই রায়ে খুশি নিহতের পরিবার।

আরও পড়ুন- কে অভদ্র? নির্বাচন কমিশনার জ্ঞানেশের দাবিতে যথার্থ প্রশ্ন অভিষেকের

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →