Wednesday, April 8, 2026

মাঠ নিয়ে ইস্টবেঙ্গলে ক্লাব বনাম ইনভেস্টর! বাগান সমর্থকদের জন্য সুখবর

Date:

Share post:

আসন্ন আইএসএলে(ISL) শুরুর আগেই ইস্টবেঙ্গল(East Bngal) শিবিরে ক্লাব বনাম ইনভেস্টার দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এল। ভেন্যু নিয়ে একটা জটিলতা চলছিল লাল হলুদের অন্দরে এবার সেটাই চলে এল প্রকাশ্যে। এমনকি ভেন্যু ইস্যুতে ম্যাচ বয়কটের কথাও শোনা গেল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকারের মুখে।

এবারের আইএসএলে(ISL) কোথায় খেলবে ইস্টবেঙ্গল(East Bengal) নিজেদের হোম ম্যাচ? এই নিয়ে চলছিল জল্পনা। প্রাথমিকভাবে কিশোর ভারতী স্টেডিয়ামের নাম উঠে আসে কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে আপত্তির কথা প্রকাশ্যে জানিয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব।

বৃহস্পতিবার ক্লাব তাবুতে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেছেন, “কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা হলে তা সদস্য সমর্থকদের জন্য সুবিধার হবে না । সেখানে আসন সংখ্যা অত্যন্ত কম ,ফলে ইস্টবেঙ্গল ক্লাব ম্যাচের টিকিট সদস্য বা সমাজের বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে বিজ্ঞাপনদাতা পর্যাপ্ত দিতে পারবে না। এই পরিস্থিতিতে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা হলে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা কেউ ম্যাচে যাবেন না কারণ সদস্য সমর্থকরাই ক্লাবের প্রাণ। আমি আশা করছি ইনভেস্টাররা এই সমস্যার কথা বুঝবেন তারা যুবভারতীতেই হোম ম্যাচ করানোর সিদ্ধান্ত নেবেন।”

যদিও জানা গিয়েছে নিজেদের সব কটি হোম ম্যাচ যুবভারতীতে খেলবে না লাল হলুদ। কিছু ম্যাচ তারা খেলবে কিশোর ভারতীতে।

এর পাশাপাশি দেবব্রত সরকার বলেন, “ইমামি খুব কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর উদ্যাগে আমাদের পাশে দাঁড়িয়েছে তারা আমাদের বলে যতদিন বিকল্প ইনভেস্টর না আসবে ততদিন আমাদের পাশে থাকবে। ”

এদিকে মোহনবাগান নিজেদের সব হোম ম্যাচ যুবভারতীতেই খেলবে। চলতি সপ্তাহের শেষ থেকেই সমর্থকরা বুক মাই শো থেকে অন লাইন টিকিট কাটতে পারবেন। অফ লাইন ও টিকিট বিক্রি হবে।

Related articles

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...

আপনারা কি বড় নেতা হয়ে গেছেন? আরামবাগের সভায় কাদের বললেন তৃণমূল সুপ্রিমো

"আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য!"-...

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...