Site Logo

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

EBBS DESK·
বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট টাইটান্সে দীর্ঘদিন খেলেছেন ঋদ্ধি। তবে মেয়ের আবদার সহজে মিটিয়ে দিচ্ছেন না পাপালি বরং আর পাঁচ জন যেভাবে গিলের সাক্ষাত পায় সেভাবেই পেতে হবে অনভিকে।

Sponsored

Sranchi In Article

মেয়ে গিলের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু নিজের সোর্স কাজে লাগিয়ে অনভিকে সেই সুযোগ করে দিতে নারাজ ঋদ্ধি (Riddhiman Saha)। সাধারণ ভক্তের মতোই আনভিকে যেতে হবে। তিনি নিয়ে যাবেন না। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন ঋদ্ধির স্ত্রী রোমি। সেই ভিডিওে মেয়েকে ঋদ্ধিকে বলতে শোনা গিয়েছে, “গিল এখন ভারতের তারকা। তাঁর সাক্ষাৎ পেতে হলে অপেক্ষা করতেই হবে।” এরপরই মেয়ে পাল্টা বাবাকে বলেন, “তুমিও তো তারকা।” এরপরই ঋদ্ধি বলে দেন, “ছিলাম।”

এখানেই শেষ নয় আনভিকে তিনি বলেন, “আমি যদি তারকা হই, তাহলে আমাকে নিয়ে তুই খুশি?” এর উত্তরে মেয়ে সম্মতি দেন। এর উত্তরে ঋদ্ধির মন্তব্য ছিল, “তাহলে শুভমানের সঙ্গে দেখা করার কী দরকার? তোমাকে ঋদ্ধিমান সাহার মেয়ে বলে কেউ চেনে কি? লাইন দিয়ে অপেক্ষা করো। তাহলেই পাবে।”
এভাবেই মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি। তারকার মেয়ে নন সাধারণের মতোই আনভিকে বড় করতে চান ঋদ্ধি।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from খেলা

View All →