Thursday, February 5, 2026

মর্মান্তিক, লিফটের ভেতরে জন্মদিনের গ্যাস বেলুনে আগুন!

Date:

Share post:

গুরগাঁওয়ের আমোল টাওয়ারের একটি লিফটের ভেতর গ্যাস বেলুন ফেটে ভয়ানক অগ্নিকাণ্ড! ২ ফেব্রুয়ারি এমন এক মর্মান্তিক ঘটনায় এক শিক্ষার্থী সহ ২ জন দগ্ধ হয়েছেন। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। মনে করা হচ্ছে বেলুনগুলোতে অত্যন্ত দাহ্য হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল।

সূত্রের খবর, একটি লিফটের ভেতর প্রায় ১০-১২টি হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। ২১ বছর বয়সী ছাত্রী হিমানী তাপড়িয়া এবং ৩২ বছর বয়সী ডেলিভারি বয় রাজু কুমার মাহাতো আগুনে দগ্ধ হয়েছেন। লিফটের মতো বদ্ধ জায়গায় আগুনের উৎস বা কোনো ঘর্ষণের ফলে গ্যাস ভর্তি বেলুনগুলো বিস্ফোরিত হয় বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায় (সত্যতা যাচাই করা হয়নি)। লিফটের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একজন ব্যক্তি একগুচ্ছ বেলুন নিয়ে লিফটে ঢোকেন এবং তারপরেই এই বিস্ফোরণ ঘটে। একটি ছোট ট্রলি নিয়ে একজন মহিলা লিফটে ঢোকেন, তারপরে একজন ভদ্রলোক একটি বড় পলিথিন ব্যাগে ভরে বেশ কয়েকটি বেলুন নিয়ে লিফটে ওঠেন। কিছুক্ষণ পরে, হঠাৎ বেলুনগুলিতে আগুন ধরে যায়, যার ফলে লিফটের ভিতরেই বিস্ফোরণ ঘটে। পুলিশ বেলুন বিক্রেতার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের করেছে।

বেলুনগুলির ভেতরে ঠিক কী ধরণের গ্যাস ছিল তা এখনও জানা যায়নি। যদিও বেলুনে আগুন ধরার মতো ঘটনা নতুন একেবারেই নয়। গত বছর এক যুগলের হলদি অনুষ্ঠানে হাইড্রোজেন বেলুন বিস্ফোরণে বর-কনে দুজনেই পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। ইনস্টাগ্রামে দম্পতি যখন এর একটি ভিডিও শেয়ার করেন, তখন ঘটনাটি প্রকাশ্যে আসে।

 

spot_img

Related articles

কাজই করছে না ইনস্টাগ্রাম! ক্ষুব্ধ ইউজাররা

বিশ্বজুড়ে হঠাতই কাজ করছে না ইনস্টাগ্রাম। অ্যাপ কাজ করলেও ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টাগ্রাম খুললেই দেখাচ্ছে 'সরি সামথিং ওয়েন্ট...

মহার্ঘ ভাতা নিয়ে বিশেষ কমিটি গঠন, DA দিতেই হবে রাজ্যকে জানালো সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের ডিএ মামলার (DA hearing) রায় ঘোষণা, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের (Justice Sanjay...

১৬ ডিগ্রির ঘরে কলকাতার পারদ, উইকেন্ডে ঠান্ডা ফিরবে দক্ষিণবঙ্গে! 

ফেব্রুয়ারির শুরু থেকেই শীতের (Winter) মেজাজ উধাও। মহানগরীতে সকাল সন্ধ্যায় হালকা অনুভূত হলেও রোদ উঠতেই অস্বস্তি বাড়ছে। ১১-১২...

সুপ্রিম আদালতে বাংলার সরকারি কর্মীদের DA মামলা, রায় ঘোষণা হবে আজ

কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যের সরকারি কর্মচারীদেরও মহার্ঘ ভাতা (DA)দেওয়ার দাবিকে সামনে রেখে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের...