Saturday, June 27, 2026

১৬ ডিগ্রির ঘরে কলকাতার পারদ, উইকেন্ডে ঠান্ডা ফিরবে দক্ষিণবঙ্গে! 

Date:

Share post:

ফেব্রুয়ারির শুরু থেকেই শীতের (Winter) মেজাজ উধাও। মহানগরীতে সকাল সন্ধ্যায় হালকা অনুভূত হলেও রোদ উঠতেই অস্বস্তি বাড়ছে। ১১-১২ ডিগ্রি থেকে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে ১৬- ১৭ ডিগ্রির ঘরে। অনেকেই মনে করছেন এবারের মতো জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা আর নেই। যদিও আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে উইকেন্ডে পারদ পতন হতে পারে। রবিবারের মধ্যে স্বাভাবিকের নীচে দিন রাতের উষ্ণতা নামলে ফের শীতের মেজাজ অনুভূত হতে পারে।

বৃহস্পতিবার দক্ষিণের প্রায় জেলায় কুয়াশার সতর্কবার্তা। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দৃশ্যমান্যতা অনেকটাই নেমে আসতে পারে।উত্তরবঙ্গেও কুয়াশা থাকবে। দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু -তিন দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। তবে শুক্রবারের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার বাধা না থাকায় উত্তুরে হাওয়ায় নামবে পারদ। রবিবারের মধ্যে উষ্ণতা ১৪ ডিগ্রিতে নামতে পারে বলে মনে করা হচ্ছে।আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...