আলিপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ভয়ঙ্করকাণ্ড। শনিবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারের (Police Training Centre) শৌচালয় থেকে উদ্ধার হল কমান্ডোর ঝুলন্ত দেহ। মৃতের নাম দীপক তামাং (৪৯)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: কালভার্ট পেরোতে গিয়ে বিপর্যয়! খরস্রোতা নালায় তলিয়ে গেল পুণ্যার্থীদের গাড়ি, মৃত ৮

কমান্ডো ব্যারাকের চারতলার শৌচালয়টি (Police Training Centre) দীর্ঘক্ষণ বন্ধ থাকায় বাকি পুলিশকর্মীদের মনে সন্দেহ হয়। ভিতর থেকে দরজা বন্ধ থাকায় সেটি ভাঙার চেষ্টা করেন পুলিশকর্মীরা। ভাঙার পরে দেখতে পান, কমান্ডো দীপক তামাং শৌচালয়ের পাইপলাইনের সঙ্গে গামছার ফাঁস লাগিয়ে ঝুলছেন। মৃতের সহকর্মীরা সঙ্গে সঙ্গে দীপককে নামিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: মাতৃত্বের পর বডি শেমিং! ‘সৌন্দর্য তো মনে’, নিন্দুকদের কড়া জবাব ক্যাটরিনার

দীপক কালিম্পংয়ের সাত মাইলের বাসিন্দা। পরিবারকে এই ঘটনার কথা জানানো হয়েছে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও কোনও এফআইআর দায়ের হয়নি। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। কমান্ডো কলকাতা পুলিশে কয়েক বছর চাকরি করছিলেন দীপক। ডিআই পদে কর্মরত ছিলেন। কী কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তা এখনও অজানা। পুলিশ তদন্ত শুরু করেছে।