রাজ্যে দুই কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের আগে নাটকের অন্ত নেই। নন্দীগ্রামের পর এবার রেজিনগর বিধানসভা উপনির্বাচন থেকে মনোয়ন প্রত্যাহার করে নিলেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরি।

৬ অক্টোবর ২ কেন্দ্রে উপনির্বাচন। শনিবার রেজিনগর কেন্দ্রে উপনির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন  রবিউল আলম চৌধুরী। নন্দীগ্রাম উপনির্বাচন থেকে শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী সঞ্চিতা দে প্রধান মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। এবার সেই একই পথে হাঁটলেন রবিউল আলম চৌধুরী।

 রেজিনগরের ভোটে ঘাসফুল প্রতীকে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন তৃণমূলের ঘাসফুল প্রতীক ফ্রিজ করে। এর ফলে নতুন দল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে তাঁকে ভোটে লড়তে হত। এই দলের নতুন প্রতীক ফুটবল খেলোয়াড়। শনিবার সকালে মনোনয়ন প্রত্যাহার করার কথা জানেন রবিউল। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে নতুন প্রতীক মানুষকে চেনানো সম্ভব নয়। এমনকি কর্মীরাও তাঁকে অনুরোধ করেছেন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার  জন্য। কারণ কর্মীদের নামানো যাচ্ছে না। ফলে ভোটে লড়ে কী করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছি। 

রবিউল আলম চৌধুরি মনোনয়ন জমা দেওয়ার পরও সেভাবে প্রচারে সক্রিয় ছিলেন না। এমনকি ভোটের কর্মসূচিও নেননি।  শনিবার সকাল থেকেই তাঁর বাড়ি ছিল শুনসান। ফলে জল্পনা বাড়তে থাকে। ২৯ বছর পর বাংলার কোনও ভোটে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। প্রতীকটা একটা ফ্যাক্টর।

এই বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সমস্যাতো একটা আছে মানুষকে বোঝাতে হবে। তবে তৃণমূলের সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে।

বৃহস্পতিবার  জাতীয় নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। মমতা শিবির বা ঋতব্রত শিবির কেউই আগামী উপনির্বাচনে ঘাস ফুলের প্রতীক ব্যবহার করতে পারবেন না।  কমিশনের সিদ্ধান্ত অনুসারে, মমতাপন্থী তৃণমূল দলের নতুন নাম মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, দলের প্রতীক ফুটবল খেলোয়াড়।  

শুক্রবার সারাদিনে নাটকীয় পট পরিবর্তন ঘটে। মমতা তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়নপত্র প্রত্যাহার করার পরে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক বৈঠক করে দলনেত্রী জানিয়ে নন্দীগ্রাম উপনির্বাচনে  কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ১৯ বছরের পুরনো একটি মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।

সঞ্চিতার মনোনয়ন প্রত্যাহারের পর থেকেই আর তারপরেই সুরো সুর শোনা যাচ্ছিল রবিউলের গলায়। শনিবার সকালেই ভোটের লড়াই থেকে সরে গেলেন রেজিনগর কেন্দ্রে মমতার দলের প্রার্থীও।