শনিবার বিকেলে আচমকা কেঁপে উঠল প্রতিবেশী রাষ্ট্র ভুটান (Earthquake in Bhutan)। বিকেল চারটে নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে সেই দেশে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৭। হতাহতের কোনও খবর নেই, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভুটানের মঙ্গ থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় ১২ কিলোমিটার দূরত্বে এবং অসমের গুয়াহাটি থেকে ১২৫ কিলোমিটার উত্তর পশ্চিমে এই ভূমিকম্পের উৎসব রেকর্ড করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিমি গভীরে এই কম্পন তৈরি হয়। দুর্যোগ মোকাবেলা টিম কিংবা স্থানীয় প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও জরুরি সতর্কবার্তা জারি করা হয়নি। ভুটান-অসম সীমান্ত এলাকা পূর্ব হিমালয়ের একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম। বড় কোনও ক্ষতির খবর না পাওয়া গেলেও একটা আফটার শকের আশঙ্কা এড়িয়ে যাওয়া যাচ্ছে না।
















