গ্রিনল্যান্ডের (Greenland) নিয়ন্ত্রণ এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (President Donal Trump) হাতে। এমনটাই দাবি ট্রাম্পের। গ্রিনল্যান্ডকে আমেরিকা দেবে 'স্থায়ী নিরাপত্তা কভার', হল ঐতিহাসিক চুক্তি। আমেরিকা (America), ডেনমার্ক (Denmark) এবং গ্রিনল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে কোনও রকম অর্থ ব্যয় ছাড়াই গ্রিনল্যান্ডের (Greenland) নিরাপত্তা এবং অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় বিষয়ের ওপর আমেরিকার স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে তাঁর দাবি।

আরও পড়ুন: তিরুপতির লাড্ডুতে গরুর চর্বি-মাছের তেল-রাসায়নিক! বড় অভিযোগ ED-র, গ্রেফতার সংস্থার প্রমোটার

সোশ্যাল মিডিয়ায় একটি দাবি করেছেন ট্রাম্প (Donald Trump)। তিনি লিখেছেন, "আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমেরিকা, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই চুক্তির ফলে গ্রিনল্যান্ডের নিরাপত্তা এবং অন্যান্য সকল প্রয়োজনীয় বিষয়ের ওপর আমেরিকার স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে এবং আমেরিকার যাবতীয় উদ্বেগের পূর্ণ সমাধান হবে। এর জন্য আমেরিকার কোনও অর্থ ব্যয় হবে না! এখন থেকে আমাদের সুস্পষ্ট লিখিত অনুমোদন ছাড়া আমেরিকার কোনও প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে কোনও ঘাঁটি স্থাপন, সামরিক উপস্থিতি বজায় রাখা কিংবা কোনও সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না।'

আরও পড়ুন: Asian Games: বরাদ্দ ২০ জনের ঘর, জাপানে শ্রেয়সদের জন্য বাড়তি খরচে হোটেল বুকিং বিসিসিআইয়ের

চুক্তির অন্যতম বড় শর্ত অনুযায়ী, মার্কিন প্রশাসনের স্পষ্ট ও লিখিত অনুমতি ছাড়া কোনও বিরোধী বা প্রতিপক্ষ রাষ্ট্র গ্রিনল্যান্ডে নিজেদের সামরিক ঘাটি নির্মাণ, সেনা মোতায়েন কিংবা কোনও ধরনের সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না। বিগত ১০০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন নির্দেশক ও প্রেসিডেন্টরা গ্রিনল্যান্ডের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব সম্পর্কে সচেতন থাকলেও এতদিন কেউই তা বাস্তবায়িত করতে পারেননি। ট্রাম্প দাবি করেন, তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি এই সমস্যার স্থায়ী ও চূড়ান্ত সমাধান করলেন।