কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—দিনটি কেমন যাবে, দেখে নিন বিস্তারিত রাশিফল।


মেষ: পারিবারিক সম্পত্তি নিয়ে টানাপোড়েন বাড়তে পারে। সন্তানের বিষয়ে উদ্বেগ থাকবে। পুরনো শারীরিক সমস্যা মাথাচাড়া দিতে পারে, তাই শরীরের যত্ন নিন।


বৃষ: অর্থভাগ্য আজ আপনার সঙ্গেই। একাধিক দিক থেকে আয় ও সঞ্চয়ের সুযোগ আসবে। পড়াশোনা বা গবেষণায় বড় সাফল্যের সম্ভাবনা, তবে স্বাস্থ্য অবহেলা করবেন না।


মিথুন: দীর্ঘদিনের চেষ্টার ফল মিলতে শুরু করবে। ব্যবসায় উন্নতির ইঙ্গিত স্পষ্ট। কাজের চাপ থাকলেও আয় সন্তোষজনক থাকবে— ধৈর্যই আপনার শক্তি।


কর্কট: প্রতিভা আজ আলো কাড়বে। উচ্চশিক্ষা ও গবেষণায় অগ্রগতি, সঙ্গে সম্মান ও আর্থিক উন্নতির সম্ভাবনাও জোরালো।


সিংহ: আয় ভালো হলেও মনটা অস্থির থাকতে পারে। প্রশিক্ষণ বা পেশাগত কাজে সাফল্য মিলবে। সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নিন।


কন্যা: কথায় সংযম না রাখলে অযথা ঝামেলা বাড়তে পারে। অর্থভাগ্য মাঝামাঝি। মনোযোগ ধরে রাখাই আজকের চ্যালেঞ্জ।

তুলা: কর্মক্ষেত্রে সাফল্যের হাসি। পেশাদারি কাজে প্রশংসা পাবেন। তবে চলাফেরায় সতর্ক থাকুন, ছোটখাটো দুর্ঘটনার সম্ভাবনা আছে।


বৃশ্চিক: অহংকার দূরে রাখাই বুদ্ধিমানের কাজ। ব্যবসায় সাময়িক বাধা এলেও ভবিষ্যতে বড় আর্থিক লাভের যোগ রয়েছে।


ধনু: কথার ঝাঁঝ শত্রু বাড়াতে পারে। স্বাস্থ্য সচেতন থাকুন। কাজের উন্নতি হবে, তবে একটু দেরিতে ফল মিলবে।

মকর: আজ আপনার দিন! আয় বৃদ্ধি, সম্পত্তি কেনাবেচার সুযোগ এবং পেশাগত উন্নতির সম্ভাবনা— সব দিকেই শুভ ইঙ্গিত।

কুম্ভ: নতুন কাজ বা বরাত আসতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য ও অর্থনৈতিক উন্নতির জোর সম্ভাবনা। পরিকল্পনা বাস্তবায়নের সময়।

মীন: অযথা বিতর্ক এড়িয়ে চলুন। পড়াশোনা ও জ্ঞানচর্চায় ভালো ফল মিলবে। মানসিক স্থিরতা বজায় রাখাই সাফল্যের চাবিকাঠি।
আরও পড়ুন – ‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

