Tuesday, June 9, 2026

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশের দিনে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেসই। তাঁর দাবি, আগের বারের চেয়েও বেশি আসন এবং বেশি ভোট নিয়ে সরকার গড়বেন তাঁরা।

চলতি মেয়াদে এটিই ছিল সরকারের শেষ অধিবেশন। আর সেই বিদায়বেলাতেই শাসক দলের তুঙ্গে থাকা আত্মবিশ্বাসের সুর ধরা পড়ল মমতার গলায়। বিরোধীদের বিঁধে হাসিমুখে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের বলব আপনারা সুস্থ থাকুন। তবে এবার অনেকেই নিজেদের আসন হারাবেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের ঠিক আগে বাজেট অধিবেশনকে কার্যত প্রচারের বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিলেন তৃণমূল নেত্রী।

মুখ্যমন্ত্রীর এই প্রবল আত্মবিশ্বাসের রসদ যে রাজ্যের সামাজিক প্রকল্পগুলি, তা তাঁর কথাতেই স্পষ্ট হয়েছে। এদিন তিনি জানান, বাংলায় এখন ৯৪টি জনমুখী প্রকল্প চলছে। বাজেটে নতুন আরও কিছু প্রকল্পের সংযোজন হওয়ার ফলে সেই সংখ্যা এখন ১০০ ছুঁইছুঁই। মুখ্যমন্ত্রীর কথায়, সেঞ্চুরি হয়ে গিয়েছে। সাধারণ মানুষের কাছে এই প্রকল্পগুলির জনপ্রিয়তা যে তাঁকে নির্বাচনী বৈতরণী পার হতে সাহায্য করবে, তা নিয়ে বিলক্ষণ নিশ্চিত নবান্ন। বিধানসভার অলিন্দে এদিন মমতার শরীরী ভাষায় ছিল জয়ের আগাম মেজাজ। তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন, বাংলার মানুষের মনের হদিশ তাঁর চেয়ে ভালো আর কেউ জানেন না। ঘরের মেয়ের ওপর মানুষের ভরসা যে অটুট, সেই দাবিকে সামনে রেখেই এদিন আগাম জয়ের বার্তা দিয়ে রাখলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু বাজেট পেশ নয়, বিরোধীদের মনোবল ভেঙে দিতেই কৌশলে এই আত্মবিশ্বাসের কার্ড খেললেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন- এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

_

_

_

_

_

_

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...