Thursday, April 9, 2026

মধ্যরাতে কেঁপে উঠল সিকিম: কম্পনের জের দার্জিলিং কালিম্পংয়ে

Date:

Share post:

দক্ষিণ এশিয়া একের পর এক ভূমিকম্পের কবলে। বৃহস্পতিবার মধ্যরাতে কেঁপে উঠল হিমালয় লাগোয়া এলাকা। ৪.০ মাত্রার কম্পন অনুভূত হল সিকিমে (Sikkim)। কেঁপে উঠল উত্তরাখণ্ডের (Uttarakhand) একাংশও। কম্পানের (earthquake) জের টের পেল বাংলার দার্জিলিং, কালিম্পং-ও।

জাতীয় সিসমোলজি বিভাগের তথ্য অনুযায়ী, কম্পনের উৎস স্থল সিকিমের (Sikkim) নামচি। ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে কম্পন (earthquake) হওয়ায় তার প্রভাব পড়েছে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে।

বাংলার দার্জিলিং, কালিম্পং, এমনকি সমতলের শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়। এছাড়াও অসম, নেপাল, চিনের দক্ষিণ এলাকাতে ভূমিকম্প অনুভূত হয়। যদিও ভূমিকম্পে ক্ষয় ক্ষতির খবর তেমন পাওয়া যায়নি।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই জ্বলছে মনিপুর: বিক্ষোভ কুকি জনজাতির

অন্যদিকে, ভূমিকম্প অনুভূত হয় উত্তরাখণ্ডের (Uttarakhand) বাগেশ্বর এলাকাতেও। সেখানে কম্পনের মাত্রা ছিল ৩.৪। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পন তৈরি হয়েছিল। সম্প্রতি সিসমোলজি বিভাগ সিকিম ও হিমালয়ের দক্ষিণ পূর্ব এলাকাকে নতুন কম্পনের এলাকা হিসাবে চিহ্নিত করেছে।

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...