Thursday, April 9, 2026

আদালতকে প্রচারের জন্য ব্যবহার! বিহার ভোট নিয়ে PK-র মামলা খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিহার বিধানসভা নির্বাচনে ২৩৮টি আসনে লড়ে খাতা খুলতে পারেনি প্রশান্ত কিশোরের (Prashanta Kishor) দল জন সুরাজ পার্টি। এবার বিহারে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে ভোট বাতিলেদের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন PK। শুক্রবার সেই আবেদন  খারিজ করে পিকে-কে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলা বিহারের (Bihar) পাটনা হাই কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জন সুরাজের পার্টির তরফে অভিযোগ, ভোটের ঠিক আগে রাজ্য সরকার একাধিক কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করে আদর্শ আচরণবিধি (মডেল কোড অফ কন্ডাক্ট) লঙ্ঘন করেছে। সেই কারণে ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনকে বাতিল ঘোষণা করে নতুন করে ‘স্বচ্ছ ও নিরপেক্ষ’ ভোট করানোর নির্দেশ দেওয়া হোক নির্বাচন কমিশনকে।

শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনার দল কত ভোট পেয়েছে? জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে এবং আপনারা এই বিচার মঞ্চকে প্রচার পাওয়ার জন্য ব্যবহার করছেন?” বিচারপতি জয়মাল্য বাগচী জন সুরাজ পার্টির আইনজীবীকে জিজ্ঞাসা করেন, “আপনারা এটা কী ভাবে বলতে পারেন? ক্ষমতায় এলে আপনারাও তো একই কাজ করবেন।” সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এটি কোনও সর্বভারতীয় বিষয় নয়। বিহারে একটি হাইকোর্ট আছে, সেখানেই এই মামলার বিচার হবে।

বিহারে ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসনে জিতে ক্ষমতায় এসেছে জেডিইউ এবং বিজেপির জোট। বিজেপি জিতেছে ৮৯ আসনে। আর জেডিইউ ৮৫ আসনে। আগের ভোটের ৪২টি আসন বেশি। ২৩৮টি আসনে লড়ে খাতা খুলতে পারেনি PK-র দল।

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...