Thursday, April 9, 2026

সুকান্তের নেত্রীও মমতা! বিজেপি সাংসদের ‘অন্তরাত্মার ডাক’: টিপ্পনি কুণালের

Date:

Share post:

সংসদ অধিবেশনে মাঝেমাঝে এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা রাজনীতির চেনা উত্তাপের মাঝেও হাসির খোরাক জোগায়। এবার তেমনই এক পরিস্থিতির সাক্ষী থাকল রাজ্যসভা। মোদি সরকারের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে খোদ নিজের নেতার নামই গুলিয়ে ফেললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার! প্রধানমন্ত্রীর নাম নিতে গিয়ে তাঁর মুখ দিয়ে বেরিয়ে এল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আর এই ‘মুখ ফস্কে’ যাওয়া মন্তব্য ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে হাসির রোল উঠেছে।

বর্তমানে সংসদে বাজেট অধিবেশন চলছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেটের ওপর আলোচনার সময় রাজ্যসভায় বক্তব্য রাখছিলেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সরকারের বিভিন্ন সাফল্যের কথা বলতে গিয়ে তিনি বলে ফেলেন, “আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা…” (মমতার নেতৃত্বে)। যদিও ভুল বুঝতে পেরে মুহূর্তের মধ্যেই নিজেকে শুধরে নেন বালুরঘাটের সাংসদ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উচ্চারণ করেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্যের সেই ভিডিও ক্লিপটি সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এই সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদারের সেই ভিডিওটি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কটাক্ষ করে তিনি লিখেছেন, “অন্তরাত্মার ডাক মুখ থেকে বেরিয়ে গিয়েছে। জয় বাংলা।” কুণাল আরও যোগ করেছেন, মানুষের মেজাজ দেখে সম্ভবত সুকান্ত মজুমদারেরও ঘাসফুল শিবিরে আসার ইচ্ছা জেগেছে।

তৃণমূল শিবিরের অন্দরে এই নিয়ে টিপ্পনিও শুরু হয়েছে। দলের একাংশের প্রশ্ন, সুকান্ত কি তবে ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের চালকের আসনে দেখছেন? নাকি অবচেতনে তিনি দলবদল করে মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় আসার কথা ভাবছেন? রাজনৈতিক মহলের মতে, স্রেফ মুখ ফস্কে গেলেও, একজন কট্টর বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতির মুখে মমতার নেতৃত্বের প্রশংসা বিরোধী শিবিরকে বাড়তি অক্সিজেন জুগিয়ে দিল। সব মিলিয়ে বাজেট অধিবেশনের গম্ভীর আবহে সুকান্ত মজুমদারের এই বিভ্রাট এখন রাজনীতির অলিন্দে অন্যতম চর্চার বিষয়।

আরও পড়ুন – মোদির মতো জুমলা নয় মানুষের বাজেট: রাজ্যের উদাহরণ তুলে কেন্দ্রকে নিশানা তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...