Sunday, June 14, 2026

প্রয়াত ‘বিশ্ববাংলা সংবাদ’-এর প্রাক্তনকর্মী সাংবাদিক চন্দন

Date:

Share post:

প্রয়াত ‘বিশ্ববাংলা সংবাদ’-এর প্রাক্তনকর্মী সাংবাদিক চন্দন বন্দ্যোপাধ্যায় (Chandan Banerjee)। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর স্ত্রী ও এক পুত্র বর্তমান।

উত্তর চব্বিশ পরগনার পানিহাটির বাসিন্দা ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী চন্দন দীর্ঘদিন সাংবাদিকতার (Journalism) সঙ্গে যুক্ত ছিলেন। জীবন শুরু করেছিলেন গৃহশিক্ষক হিসেবে। তার পরেই সাংবাদিকতা। বাচিকশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন চন্দন। বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকাতে দেখা যেত তাঁকে। কোলফিল্ড টাইমস, ভোরের বার্তা, স্বভূমি-সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা ছিল চন্দনের। দীর্ঘদিন ধরেই যুক্ত ছিলেন ‘বিশ্ববাংলা সংবাদ’-এর সঙ্গে। কোভিড-কালে ‘বিশ্ববাংলা সংবাদ’-এর হয়ে চন্দন বন্দ্যোপাধ্যায়ের (Chandan Banerjee) দাপুটে কভারেজ মনে দাগ কেটেছিল দর্শকদের।

বেশ কয়েকবছর ধরে লিভারের অসুখে ভুগছিলেন চন্দন। অসুস্থতার কারণ শেষ কয়েকমাস কাজও করতে পারেননি তিনি। শুক্রবার মধ্যরাতে বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। আত্মীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। সদা হাস্যমুখ চন্দনের মৃত্যুতে শোকস্তব্ধ ’বিশ্ববাংলা সংবাদ’। পরিবারের প্রতি গভীর সমাবেদনা।

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...