Sunday, March 22, 2026

বেহালায় লরির চাকায় পিষে মৃত্যু ২ ডাক্তারি পড়ুয়ার

Date:

Share post:

বেহালার জেমস লং সরণিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ডাক্তারি পড়ুয়া ছাত্রের। ভোররাতে বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারান জোকা ইএসআই হাসপাতালের দুই ডাক্তারি পড়ুয়া ছাত্র। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত দুই ছাত্রের নাম ফাইয়াজ মল্লিক ও আনন্দ প্রিয়দর্শী। তাঁরা দু’জনেই জোকা ইএসআই হাসপাতালের এমবিবিএস পড়ুয়া। শনিবার গভীর রাতে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে খেতে বেরিয়েছিলেন তাঁরা। ভোর সাড়ে তিনটে নাগাদ হস্টেলে ফেরার পথে ঠাকুরপুকুরের পূর্বপাড়ায় জেমস লং সরণিতে একটি বেপরোয়া লরি তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দুই ছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, পড়ে যাওয়ার পর লরির চাকা তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। মৃতদের একজন ভাঙড়ের বাসিন্দা, অন্যজন হরিদেবপুরের বাসিন্দা বলে জানা গেছে। আরো পড়ুন: ৭০ দিনে ১০ লক্ষ মানুষকে পরিষেবা, নজির গড়ল রাজ্যের ভ্রাম্যমাণ ইউনিট ‘স্বাস্থ্যবন্ধু’

ঘটনার পর লরি নিয়ে পালিয়ে যায় চালক। পুলিশ জানায়, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার হাড়হিম করা দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। পলাতক লরি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related articles

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...