Sunday, April 12, 2026

সমাপ্ত হল আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরার পুরস্কার জিতল কোন সিনেমাগুলি?

Date:

Share post:

রবিবার সপ্তাহ হল সমাপ্ত হল ৪র্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব অব ইন্ডিয়া ( International Sports Film Festival of India)। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া (FFSI) ও সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচদিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হল নন্দনে।

চলতি বছরের সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছে ইরানের ছবি ‘মাডি ফুট’ (২০২৫), পরিচালনায় মহাম্মদ-এব্রাহিম আজিজি। ফুটবলকে পটভূমি করে নির্মিত এই ছবিটি তৈরি হয়েছে। সেরা নন-ফিকশন চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়ার তথ্যচিত্র ‘ডোন’t লুক অ্যাওয়ে’ (২০২৫), পরিচালনায় অ্যাশলি ম্যালকম মরিসন। একজন ক্রীড়াবিদের নীরব প্রতিবাদের অসাধারণ কাহিনি তুলে ধরা এই সিনেমাতে।

চরম ক্রীড়া বিষয়ক সেরা চলচ্চিত্রের পুরস্কার প্রদান করা হয়েছে বুলগেরিয়ার তথ্যচিত্র ‘প্যারালাল ওয়ার্ল্ড’ (২০২৪)-কে, পরিচালনায় আলেকজান্ডার ভালচেভ। ২১ মিনিটের এই তথ্যচিত্রটি মানুষের সক্ষমতার চূড়ান্ত সীমায় পরিচালিত চরম ক্রীড়ার এক নিবিড় ও গভীর চিত্র তুলে ধরেছে।

ভারতীয় তথ্যচিত্র ‘ফোক গেমস অফ বেঙ্গল’ (২০২৪), পরিচালনায় ধনঞ্জয় মণ্ডল, পেয়েছে বিশেষ জুরি সম্মাননা। বাংলা ভাষায় নির্মিত এই ছবিটি “বিলুপ্তপ্রায় খেলাধুলার ঐতিহ্য সংবেদনশীলভাবে নথিভুক্ত করা এবং ক্রীড়া ও সমাজের সাংস্কৃতিক শিকড় সংরক্ষণের জন্য” স্বীকৃতি লাভ করেছে।

উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আয়োজিত হয় এক বিশেষ টক শো, যেখানে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শ্রী প্রবীর মিত্র, শ্রী গোপীনাথ ঘোষ, শ্রী চিত্ত বিশ্বাস (চিরঞ্জীব) ও শ্রী সাধন দত্ত অংশ নেন। বিশেষভাবে আলোচিত হয় ১৯৭৫ সালে কলকাতায় অনুষ্ঠিত ঐতিহাসিক বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, যার ৫০ বছর পূর্তি উদযাপিত হয় এ বছর।

১৭টি দেশের ৩৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। উল্লেখযোগ্য প্রদর্শনীর মধ্যে ছিল মীরা নায়ারের ‘কুইন অফ কাটওয়ে,’ রীমা কাগতির ‘গোল্ড’, ইরা দেওকুলের ‘অ্যাথলিটস আর ম্যাড’, সৈয়দ আব্বাস হোসেইনির ‘চেখভ’স গান’, অ্যাডাম লাপালো’র ‘আনটাচেবল’, রোসৌরা আরান্ডার ‘আনটিল ডেথ’, দিমিত্রি ভিংগুরস্কির ‘বিলিভ ইন আ ড্রিম’ এবং অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘মেসি’।

 

 

Related articles

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...