Friday, May 22, 2026

গম্ভীরের গৃহে নৈশভোজ সূর্যদের, ভারতীয় দল নিয়ে বড় বয়ান সৌরভের

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup )প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। এবার মিশন নাবিবিয়া।  বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে রবিবার দিল্লি পৌঁছে গেলেন টিম ইন্ডিয়ার সদস্যরা।

ভারতীয় টি-টোয়েন্টি দলের সদস্যরা দিল্লিতে পৌঁছানোর পর প্রধান কোচ গৌতম গম্ভীরের(Gautam Gambhir) দিল্লির বাসভবনে যান। দলের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেন গম্ভীর।

গম্ভীরের দুই কন্যা আজিন ও আনাইজা এবং স্ত্রী নাতাশা জৈনকে নিয়ে সূর্যদের স্বাগত জানান  গম্ভীর(Gautam Gambhir)। প্রথমে সহকারী কোচ ও সাপোর্ট স্টাফেরা গাড়ি থেকে নামেন। পরে দলের ক্রিকেটারেরাও একে একে হেড কোচের বাড়িতে প্রবেশ করেন।

আমেরিকার বিরুদ্ধে দলের ব্যাটিং খুব একটা ভালো হয়নি।  যদিও সোমবার অনুশীলন করবে না ভারতীয় দল। বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “সোমবার ছুটি। অনুশীলন নেই। সাংবাদিক বৈঠকও হবে না।”

ভারতীয় দল নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, “খুবই শক্তিশালী দল ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সমস্ত বিভাগেই দারুন ভারসাম্য রয়েছে। বিশ্বকাপ যত এগোবে, দল আরও ভালো খেলবে। ভারতীয় দল এবারও ট্রফি জেতার দাবিদার। এই দলকে হারানো কঠিন।”

পাকিস্তানের ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তে অবাক সৌরভ। তাঁর কথায়, “ওদের না খেলার তো কোনও কারণ নেই। কেন খেলবে না, সেটাই বুঝতে পারছি না। বিশ্বকাপে ওরা ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কায় খেলবে। তাহলে সমস্যাটা কোথায়? এটা বিশ্বকাপ। তাই প্রতিটা পয়েন্ট গুরুত্বপূর্ণ।”

 

Related articles

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...