Site Logo

সংসদে বাংলার বঞ্চনার তথ্য পেশ: সোমবার বাজেট বক্তৃতা অভিষেকের

EBBS Desk·
সংসদে বাংলার বঞ্চনার তথ্য পেশ: সোমবার বাজেট বক্তৃতা অভিষেকের

একের পর এক কেন্দ্রীয় বাজেট পেশ হয়। বাংলার প্রতি সদয় হয় না কেন্দ্রের মোদি সরকার। নতুন কোনও প্রকল্প বা বরাদ্দ তো দূরের কথা, বাংলার বকেয়া (Bengal dues) দেওয়ার কথাও উচ্চারণ করেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সোমবার বাজেট বক্তৃতায় অংশ নিয়ে সেই বঞ্চনার কথাই তুলে ধরবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাজেট বক্তৃতায় অংশ নেবেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ও (Kalyan Banerjee)।

Sponsored

Sranchi In Article

২০২৫ কেন্দ্রীয় বাজেট (union budget) পেশের পর বাংলার বঞ্চনা নিয়ে যে দাবি লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তাতে কার্যত বেকায়দায় পড়ে গিয়েছিল মোদি সরকার। কেন বাংলার বকেয়া দেওয়া হয় না, তা নিয়ে কোনও সাফাই-ই যথেষ্ট হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে। এরপর ২০২৫ সালে ঘটে গিয়েছে একাধিক পরিবর্তন।

Sponsored

Merlin In Article

কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট (Supreme Court)- বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করতে ছাড়েনি কোনও আদালত। অবিলম্বে বকেয়া মেটানোর নির্দেশ এসেছে সব জায়গা থেকেই। তারপরেও নিরুত্তর মোদি সরকার। একাধিক প্রকল্পে শর্ত চাপিয়ে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে মোদি সরকার। সোমবার কেন্দ্রের সরকারের সেই সব দ্বিচারিতা নিয়ে সরব হবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

সেই সঙ্গে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন নির্বাচনের আগে যেভাবে এসআইআর (West Bengal SIR) চালু করে বাংলার উন্নয়নকে আটকে দেওয়ার পরিকল্পনা নিয়েছে, তা নিয়েও সরব হবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবারই সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে রাজ্যের তরফে দায়ের করা একাধিক মামলার শুনানি। একদিকে যখন সেই মামলার শুনানি চলবে, তখন অন্যদিকে সংসদে বাংলার দাবি নিয়ে সরব হবেন তৃণমূলের জন প্রতিনিধিরা।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →