Sunday, February 8, 2026

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যগণনা, কার কর্মে সাফল্য, কার স্বাস্থ্য সতর্কবার্তা?

Date:

Share post:

কাজ, সম্পর্ক, স্বাস্থ্য— সব মিলিয়ে দিনটি মিশ্র অভিজ্ঞতায় ভরপুর। আপনার রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে, এক নজরে দেখে নিন

মেষ: দূরদেশে কাজ বা নতুন সুযোগের দরজা খুলতে পারে। তবে সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তি মাথাচাড়া দিতে পারে। পড়াশোনা ও পেশাদারি দক্ষতা বাড়ানোর জন্য সময় অনুকূল।

বৃষ: অর্থভাগ্য বেশ উজ্জ্বল। একাধিক দিক থেকে আয় বাড়বে, মনও থাকবে হালকা। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। গবেষণা বা পড়াশোনায় অগ্রগতি মিলবে।

মিথুন: ঘরের পরিবেশে মতভেদ বাড়তে পারে। সৃজনশীল কাজে মন বসাতে অসুবিধা হবে। দুপুরের পর শরীরের দিকে বাড়তি নজর দিন।

কর্কট: আইনি বা কাগজপত্রের কাজে ভুল বোঝাবুঝি সমস্যা বাড়াতে পারে। খরচের চাপ থাকবে। তবে বড় কোনও শারীরিক সমস্যা নেই।

সিংহ: পরিবারে হাসি-খুশির আবহ। কর্মক্ষেত্রে ব্যস্ততা তুঙ্গে, চাপও কম নয়। নিজের স্বাস্থ্যের যত্ন নিতে ভুলবেন না।

কন্যা: দাম্পত্য জীবনে টানাপোড়েন দেখা দিতে পারে। অর্থনৈতিক দুশ্চিন্তা বাড়তে পারে। তবে বিক্রয় বা মার্কেটিং পেশায় যুক্তদের জন্য সাফল্যের সম্ভাবনা প্রবল।

তুলা: রাজনীতি বা সমাজসেবায় যারা সক্রিয়, তাদের জন্য শুভ সময়। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। মন অস্থির থাকলেও ধৈর্য ধরুন।

বৃশ্চিক: ব্যবসা ও পেশায় এগিয়ে যাওয়ার সুযোগ। ভ্রমণের সম্ভাবনা আছে। চলাফেরায় সতর্ক থাকাই বুদ্ধিমানের।

ধনু: কর্মসূত্রে বিদেশযাত্রার ইঙ্গিত। উচ্চপদে কর্মরতদের জন্য সম্মান ও সাফল্য আসবে। তবে মন কিছুটা অস্থির থাকতে পারে।

মকর: ছোটখাটো স্বাস্থ্য সমস্যা বিরক্ত করতে পারে। বাড়িতে আত্মীয়দের আনাগোনায় আনন্দের পরিবেশ। ব্যবসায় উন্নতির লক্ষণ স্পষ্ট।

কুম্ভ: হঠাৎ আঘাত বা দুর্ঘটনার সম্ভাবনা, তাই সাবধানে চলাফেরা করুন। দাম্পত্য জীবনে চাপ থাকলেও আয়ের দিকটি আশাব্যঞ্জক।

মীন: সৃজনশীল প্রতিভা আজ আলো ছড়াবে। পরিবারের সঙ্গে মতভেদ হতে পারে, তবে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন – ‘নার্সিসাস’, উৎপল সিনহার কলম

spot_img

Related articles

‘নার্সিসাস’, উৎপল সিনহার কলম

' আপন গন্ধে মাতোয়ারা হরিণ ' এমন একটি রূপক, যা নিজের ভেতরের সম্পদকে বাইরে খুঁজে বেড়ানোর বিড়ম্বনাকে বোঝায়।...

বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ: নাম বদল হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সংশোধনী বিল শনিবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় এই বিলটি পেশ...

T20 WC: সূর্যের ব্যাটিং বিক্রমের পর বল হাতে নবাব সিরাজ, জয় যাত্রা শুরু ভারতের

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) প্রথম ম্যাচে জয় পেল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল ২৯ রানে।  মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে...

ভোটার তালিকায় নাম তুলতে এবার বৈধ ‘ডোমিসাইল’, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে বড়সড় বদল আনল নির্বাচন কমিশন। এখন থেকে স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা পার্মানেন্ট...