Sunday, April 12, 2026

কমিশন যেন ‘যেমন খুশি সাজো’র মঞ্চ, কমিশনার ‘টেলার স্যার’

Date:

Share post:

দেশের গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ‘যেমন খুশি সাজো’-র মঞ্চ হয়ে উঠেছে। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এমন কোনও কাজ নেই যে তারা করতে পারে না। এহেন কমিশনের কাণ্ডকারখানায় প্রতিনিয়ত মানুষকে বিপর্যস্ত হতে হচ্ছে। বিজেপির সাজানো ‘জোকার’ জ্ঞানেশ কুমারের এই অত্যাচার বাংলার মানুষ ক্ষমা করবে না। নির্বাচন কমিশনের পাহাড়সম এই অপরাধের শাস্তি জনগণই দেবে। এই পরিস্থিতিতে জ্ঞানেশ কুমারকে ‘যেমন খুশির সাজো’র ‘টেলার স্যার’ চরিত্রে বসানো হয়েছে। তিনি এসআইআরে নাম কেটে ভোটার তালিকা ‘জুড়তে’ ব্যস্ত।

বিজেপির সুবিধা করার জন্য কমিশন অপরিকল্পিত এসআইআরের নামে বারবার নিজেদের গড়া নিয়ম বদল করছে, পরীক্ষা না করেই ভুল সফটওয়্যার ও অ্যালগরিদম ব্যবহার করে ১.৪ কোটি বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার ফন্দি আঁটছে। এর ফলে শুধু সাধারণ ভোটাররাই নয়, এসআইআর প্রক্রিয়ায় নিয়োজিত সরকারি আধিকারিকরাও বিভ্রান্ত হয়েছেন। তাঁদেরকে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠিয়ে কার্যত বেআইনিভাবে কাজ করিয়েছে কমিশন। এই ধরনের অজস্র অপরাধের শাস্তি তাদের পেতে হবে। আর জনগণই গণতান্ত্রিকভাবে সেই শাস্তি দেবে বিজেপি ও তাদের কমিশনকে।

বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াটি স্বেচ্ছাচারিতার পর্যায়ে নিয়ে চলে গিয়েছে কমিশন। এই কাজে কর্তৃপক্ষকে রাবার স্ট্যাম্পে পরিণত করা হয়েছে। তাদের ক্ষমতাহীন মধ্যস্থতাকারী করে তোলা হয়েছে। কমিশন অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কোনওটিই জনসমক্ষে প্রকাশ করেনি। ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে মৌখিকভাবে নির্দেশ জারি করে গিয়েছে শুধু। সেই আদেশগুলি সাধারণ নাগরিকদের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে। তাদের পরিচয়, ভোটাধিকার এবং নাগরিকত্বকে অযথা ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

আরও পড়ুন- ৭০ দিনে ১০ লক্ষ মানুষকে পরিষেবা, নজির গড়ল রাজ্যের ভ্রাম্যমাণ ইউনিট ‘স্বাস্থ্যবন্ধু’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...