Saturday, April 11, 2026

ফুটবল মাঠে সাফল্য অব্যাহত, কলকাতাকে বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন অ্যাডামাস

Date:

Share post:

কলকাতা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সর্বভারতীয় ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন অ্যাডামাস ইউনিভার্সিটি(Adamas University)। আজ আনন্দপুরের হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি মাঠে, ফাইনালে, একটি আত্মঘাতী গোলের সুবাদে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বারাসাতের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। এই নিয়ে পর পর দুইবার সর্বভারতীয় খেতাব জিতল অ্যাডামাস।

শিক্ষার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও বিগত কয়েক বছরে নজরকাড়া সাফল্য পাচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি(Adamas University)। দলের কোচ রঞ্জন ভট্টাচার্য। তাঁর কোচিংয়ে নতুন প্রতিভা তুলে আনছে অ্যাডামাস। এই দল থেকে নতুন প্রতিভা তুলে আনছে অ্যাডামাস। রঞ্জন ভট্টাচার্যের কোচিংয়ে টানা দ্বিতীয়বার সর্বভারতীয় খেতাব ধরে রাখল অ্যাডামাস। বাংলার শিক্ষাব ব্যবস্থায় নতুন দিশারী অ্যাডামাস, এবার খেলাধুলাতেও অ্যাডামাস বাংলাকে গর্বিত করছে।

এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে দেশের প্রায় চারশোরও বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। দীর্ঘ ও কঠিন বাছাইপর্ব এবং নকআউট পর্ব অতিক্রম করে শেষ পর্যন্ত ৩২টি দল জায়গা করে নিয়েছিল মূল পর্বে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় সারা ভারতবর্ষের ৮ টি অঞ্চল থেকে ৪ টি করে বিশ্ববিদ্যালয় নিয়ে, মোট ৩২ টি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেয়।

 

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...