রাজনীতি করবেন না: শুনানিতে মুখ্যমন্ত্রী থাকার বিরোধিতা করায় BJP-পন্থী সংগঠনকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

বাংলার মানুষের হেনস্থার প্রতিবাদে দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court) গিয়ে সওয়াল করে ইতিহাস তৈরি করেন বাংলার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪ ফেব্রুয়ারি এসআইআর মামলায় বাংলার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপস্থিতির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের যায় BJP-পন্থী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’।
Sponsored

গত বুধবার, SIR সংক্রান্ত মামলার শুনানিতে হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দেন বাংলার মুখ্যমন্ত্রী। মাইক্রো অবজারভারথেকে শুরু করে SIR-হয়রানি নিয়ে অভিযোগ তোলেন তিনি। সোমবার, সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি ছিল। তার আগে তাঁর আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কীভাবে সুপ্রিম কোর্টে এসে সওয়াল করলেন- তা নিয়ে প্রশ্ন তোলে ‘অখিল ভারত হিন্দু মহাসভা’। তাদের আইনজীবী বলেন, “মুখ্যমন্ত্রী কী করে এখানে সওয়াল করেন?“
Sponsored

এই নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র ভর্ৎসনা করে গেরুয়া শিবির ঘেঁষা এই সংগঠনকে। তিনি স্পষ্ট জানান, রাজনীতি করবেন না! বলেন, “এতে অস্বাভাবিক কী আছে? এটাই তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ। এই বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না।” সোমবারের শুনানিতেও মুখ্যমন্ত্রী থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল। যদিও এদিনের শুনানিতে তিনি সশরীরে ছিলেন না মমতা।
আরও খবর: মমতার দাবিকে সুপ্রিম মান্যতা! মাইক্রো অবজারভাররা নন, সর্বোচ্চ সিদ্ধান্ত ERO-দের: ৭দিন সময়সীমা বৃদ্ধির নির্দেশ
Sponsored

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড়ো ইনিংস দেখে মুগ্ধ বিরোধীরা। বিজেপি-বিরোধী বেশির ভাগ দলই তাঁর প্রশংসা করে। এমনকী, সিপিএম নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও মমতার ভূমিকার প্রশংসা করে। এই দেখে বিজেপির ”গায়ে জ্বালা” বলে কটাক্ষ তৃণমূলের। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিজেপি পন্থী সংগঠনের।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
