Sunday, April 12, 2026

বাংলায় বিজেপির শিক্ষক সভা! বক্তা ধর্মেন্দ্র প্রধান, লক্ষ্য নিয়ে জল্পনা

Date:

Share post:

ভরা পরীক্ষার মরসুম। তার সঙ্গে চলছে SIR-এর কাজ। আর এর মধ্যেই হঠাৎ বাংলার শিক্ষকদের নিয়ে সভা করতে উতলা হয়ে পড়লেন মোদি সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। SIR-এর কাজে শিক্ষকরাই রয়েছেন সবচেয়ে বেশি। এই সময় হঠাৎ করে শিক্ষকদের নিয়ে বিজেপি নেতার সভা প্রশ্ন জাগাচ্ছে রাজনৈতিক মহলে। ১৪ ফেব্রুয়ারি বেলা একটাই বাইপাসের ধারের একটি অভিজাত ক্লাবে এই সভার আয়োজন করা হয়েছে। বঙ্গে বিজেপির শিক্ষক সংগঠনের তেমন প্রভাব নেই। ভোটের আগে সেই কাজটি কি করতে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী!

পাশাপাশি সদ্য সুপ্রিম কোর্টের ডিএ মামলায় রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে বকেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আবার সলতে পাকাচ্ছেন।

যদিও ধর্মেন্দ্র প্রদানের বৈঠকের আলোচনার বিষয়- ‘জাতীয় শিক্ষানীতি’। যেটার বরাবরই বিরোধিতা করে এসেছে বাংলার শাসকদল তৃণমূল। কারণ শিক্ষায় গৈরিকীকরণের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে তারা। এই পরিস্থিতিতে কেন হঠাৎ শিক্ষকদের নিয়ে ধর্মেন্দ্র প্রধানের এত মাথাব্যথা তা নিয়ে জল্পনা চলছে।

তবে, রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলার ভোটে পায়ের তলার মাটি নেই বুঝেই সমাজের সব স্তরের মানুষদের কাছে টানার চেষ্টা করছে বিজেপি। সে কারণেই শিক্ষক সংগঠন করার চেষ্টা করছে। বিজেপির ছাত্র সংগঠন থাকলেও বঙ্গে সেভাবে শিক্ষক সংগঠনে গেরুয়া ছায়া পড়েনি। ভোটের আগে সেই চেষ্টাই চলছে বলে মত অনেকের।

আরও পড়ুন- ত্রুটিমুক্ত নির্বাচনের পথে বড় পদক্ষেপ! ভোটার স্লিপে এবার শুধুই কমিশনের লোগো

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...