Site Logo

ত্রুটিমুক্ত নির্বাচনের পথে বড় পদক্ষেপ! ভোটার স্লিপে এবার শুধুই কমিশনের লোগো

EBBS Desk·
ত্রুটিমুক্ত নির্বাচনের পথে বড় পদক্ষেপ! ভোটার স্লিপে এবার শুধুই কমিশনের লোগো

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার স্লিপ বিলি নিয়ে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যে ভোটপ্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং নিরপেক্ষ রাখতে এবার রাজনৈতিক দলগুলির দেওয়া স্লিপের পরিবর্তে কমিশনের নিজস্ব লোগোযুক্ত স্লিপের ওপরেই জোর দেওয়া হচ্ছে। নির্দেশিকা জারি করে সাফ জানানো হয়েছে, এবারের নির্বাচনে কমিশনের নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনও স্লিপ গ্রাহ্য হবে না।

Sponsored

Sranchi In Article

নির্বাচন কমিশন সূত্রে খবর, ওই স্লিপে সংশ্লিষ্ট ভোটারের নাম, ভোটার পরিচয়পত্র বা এপিক নম্বর, পার্ট নম্বর এবং বুথ নম্বর-সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য থাকবে। এই ব্যবস্থার মূল লক্ষ্য হল পক্ষপাতের অভিযোগ দূর করা। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও এই ধরনের নির্দেশিকা ছিল। কিন্তু অভিযোগ ওঠে, অনেক ক্ষেত্রেই কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনৈতিক দলের কর্মীরা দলীয় প্রতীক সম্বলিত স্লিপ ভোটারদের হাতে পৌঁছে দিয়েছিলেন। এতে ভোটের দিন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আরও বেশি সতর্ক কমিশন।

নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটার স্লিপ বিতরণের পুরো দায়িত্ব থাকবে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের ওপর। তাঁরাই বাড়ি বাড়ি গিয়ে কমিশনের সিলমোহর দেওয়া এই স্লিপ পৌঁছে দেবেন। এর ফলে রাজনৈতিক দলগুলির ওপর ভোটারদের নির্ভরতা যেমন কমবে, তেমনই স্লিপে দেওয়া তথ্যের ভুল হওয়ার সম্ভাবনাও কমবে বলে মনে করা হচ্ছে।

আমজনতার সুবিধার্থে কমিশন একটি কড়া নজরদারি ব্যবস্থাও চালু করেছে। যদি কোনও ভোটার স্লিপ হাতে না পান বা বিলি নিয়ে কোনও অনিয়ম দেখেন, তবে সরাসরি ১৯৫০ হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাতে পারবেন। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বিএলও-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। কোনও ভাবেই যাতে ভোটাররা বিভ্রান্ত না হন এবং তাঁদের কাছে নির্ভুল তথ্য পৌঁছয়, তা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন- কমিশনের সফটওয়্যারের ‘ভুল’ ধরল সুপ্রিম কোর্ট! সামান্য বানান ভুলে বাদ পড়বে না নাম, সাফ জানালো শীর্ষ আদালত

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →