Sunday, April 12, 2026

কমিশনের সফটওয়্যারের ‘ভুল’ ধরল সুপ্রিম কোর্ট! সামান্য বানান ভুলে বাদ পড়বে না নাম, সাফ জানালো শীর্ষ আদালত

Date:

Share post:

সামান্য বানান ভুল বা নামের ধরনে সামান্য এদিক-ওদিকের কারণে বাংলার প্রায় দেড় কোটি মানুষকে যে ভাবে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসঙ্গতির তালিকায় ফেলা হয়েছে, তা নিয়ে সোমবার জাতীয় নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। কমিশনের ব্যবহৃত সফটওয়্যারের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতিদের পর্যবেক্ষণ, বাস্তব পরিস্থিতির বিচার না করে কেবল যান্ত্রিক ত্রুটির ওপর নির্ভর করে আমজনতাকে হয়রানি করা হচ্ছে। যা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

বাংলার ভোটার তালিকায় নাম, বাবার নাম কিংবা বাড়ির ঠিকানায় সামান্য ভুলের জন্য কয়েক লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। সেই সংক্রান্ত মামলায় সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। শুনানি চলাকালীন বিচারপতি বাগচী কমিশনের আইনজীবীর উদ্দেশে বলেন, আপনাদের এই সফটওয়্যার অত্যন্ত সীমাবদ্ধ। এটি বাস্তব সমাজব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সফটওয়্যার ব্যবহার করে যে ভাবে গণহারে নোটিশ পাঠানো হয়েছে, তাকে অনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখছে আদালত।

বিচারপতি বাগচীর বিশেষ পর্যবেক্ষণ, বাংলার অধিকাংশ পরিবারেই নামের সঙ্গে ‘কুমার’ বা ‘নারায়ণ’-এর মতো মধ্যনাম ব্যবহারের চল রয়েছে। অনেকে ফর্ম পূরণ করার সময় হয়তো সেই অংশটি বাদ দিয়েছেন। সফটওয়্যার সেটিকে ভুল হিসেবে চিহ্নিত করে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, শুভেন্দু নারায়ণ রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিকেও নোটিশ পাঠানো হয়েছিল, কারণ তিনি হয়তো সব জায়গায় মধ্যনাম ব্যবহার করেননি।

আদালত আরও জানায়, নির্বাচন কমিশন ৫০ বছরের ব্যবধানকে দাদু-নাতির সম্পর্ক হিসেবে ধরে নিয়ে লজিক সাজিয়েছে। কিন্তু ভারতের বাস্তব সামাজিক প্রেক্ষাপটে ২০ বছর বয়সেও বিয়ে বা সন্তান হওয়ার ঘটনা ঘটে। সফটওয়্যার সেই সাধারণ হিসেবটুকুও করতে পারছে না। ফলে বহু পরিবারকে অকারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এ দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, যন্ত্রের যান্ত্রিকতা দিয়ে মানুষের নাগরিক অধিকার বা ভোটাধিকার বিচার করা যায় না। নির্বাচন কমিশনকে তাদের এই সফটওয়্যার টুলের ত্রুটি সংশোধন করার এবং অকারণ হয়রানি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানিতে কমিশন এই বিষয়ে কী পদক্ষেপ করল, আদালত তা খতিয়ে দেখবে।

আরও পড়ুন- বিজেপির লক্ষ্য কি শুধুই পুঁজিপতি? কৃষকদের বঞ্চনার প্রতিবাদে সরব তৃণমূল

_

_

_

_

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...