Sunday, April 12, 2026

হাওড়ার মঙ্গলাহাটে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২

Date:

Share post:

হাওড়ার মঙ্গলাহাটে (Howrah Manglahat) মর্মান্তিক দুর্ঘটনা। বহুতল থেকে লোহার পাইপ পড়ে রক্তারক্তি কাণ্ড। প্রাণ হারালেন দু’জন। মৃত দু’জনের নাম শেখ ইরফান ও খোকন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়।

ঘটনাটি ঘটেছে হাওড়ার পুরসভার অধীনে মঙ্গলাহাট এলাকায় ট্রেড সেন্টারে। এই এলাকাতেই মঙ্গলাহাট বসে প্রতি সপ্তাহে। এদিন সকাল থেকে চলছিল হাটের কেনাবেচা। ওই হাটেই ব্যবসায়ী ও মুটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে রুজিরুটি চালাতেন শেখ ইরফান ও খোকন। বেলার দিকে ওই ট্রেড সেন্টারের গুদাম থেকে মালপত্র সরানোর কাজ করছিলেন ওই দু’জন। ১১ তলা ওই বাড়ির ছাদে নির্মাণের কাজ চলছিল। এদিকে ওই ট্রেড সেন্টার থেকে বেরিয়ে দু’জন ওই বাড়ির সামনেই কথা বলছিলেন। তখনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে ঘটনাটি ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন: বিজেপিশাসিত রাজ্যে ‘দুর্নীতির জেরে’ আত্মহত্যা কনস্টেবলের!

Related articles

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...