বিজেপিশাসিত রাজ্যে 'দুর্নীতির জেরে' আত্মহত্যা কনস্টেবলের!

বিজেপিশাসিত মধ্য প্রদেশে (Madhy Pradesh BJP ruled state) ভয়ঙ্কর দুর্নীতির জেরে আত্মহত্যা হেড কনস্টেবলের! ক্ষমতায় আসার পর থেকে যে বিজেপি দেশটাকে একটু একটু করে দুর্নীতির (police corruption) দিকে ঠেলে দিচ্ছে তার ফের প্রমাণ মিলল। অভিযোগ, মধ্য প্রদেশের নিমুচ জেলার কানাওয়াটি পুলিশ লাইনে দুর্নীতি আর সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন হেড কনস্টেবল হোশিয়ার সিং আহির(৫০)। তাঁর জামার পকেট থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। তাতেও ঘুষ, দুর্নীতি, হেনস্থার অভিযোগ তলা হয়েছে।
Sponsored

হোশিয়ার সিং হরিয়ানার বাসিন্দা। কর্মরত ছিলেন কানাওয়াটি পুলিশ লাইনে। শারীরিক অসুস্থতার জন্য দিন পাঁচেক ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন তিনি। সোমবার কাজে ফেরার আগেই রবিবার আচমকাই নিমুচ জেলার পুলিশ কন্ট্রোল রুমে চলে আসেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি পকেট থেকে বিষের শিশি বার করে খেয়ে নেন। তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় কনস্টেবলের। তাঁর জামার পকেট থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। তাতে তিনি অভিযোগ তুলেছেন গোটা ব্যবস্থার উপরে, "ব্যবস্থায় মরচে ধরেছে। যারা ঘুষ দেয়, তারাই সুবিধা পায়। সৎ কর্মীদের হয়রানি করা হয়।" নোটে কয়েকজন পুলিশ কর্তার নামও উল্লেখ করেছেন তিনি। আরও পড়ুন: ৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ! চাঞ্চল্য হাড়োয়ায়
Sponsored

মৃতের পরিবারের অভিযোগ, ময়নাতদন্তের পরে স্বামীর মৃতদেহের পাশে থাকতে দেওয়া হয়নি। এমনকি মোবাইলও সরিয়ে ফেলা হয়েছে। তাঁর মেয়ের অভিযোগ "বাবার চারবার অস্ত্রোপচার হয়েছিল। তারপরেও ভারী কাজ দেওয়া হতো। মানসিক চাপ বেড়েই চলছিল দিন দিন। বাবা চলেই গেল।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
