Site Logo

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ! চাঞ্চল্য হাড়োয়ায়

EBBS Desk·
৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ! চাঞ্চল্য হাড়োয়ায়

৩০ টাকা স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া। যার জেরে স্ত্রীর গলা টিপে খুন করলো যুবক (Murder incident)! ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম ওরফে রায়হান। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা (North 24 parganas) জেলার হাড়োয়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Sponsored

Sranchi In Article

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার অভিযুক্ত যুবক রায়হানের সঙ্গে তাঁর স্ত্রী রুবিয়া সুলতানার (২৩) বচসা শুরু হয় তাঁদের মেয়ের টিউশানির মাত্র ৩০ টাকা নিয়ে। তারপর সেই ঝামেলা স্থানীয় জনপ্রতিনিধিদেয়া সালিশির মাধ্যমে মিটিয়েও দেওয়া হয়। তারপর দুজনেই তাতে রাজি হয়ে বাড়িতে ফিরে যান। কিন্তু গভীররাতে ফের এই নিয়ে দু'জনের মধ্যে ঝগড়া শুরু হয়। তখনই রাগের মাথায় স্ত্রীর গলা টিপে খুন করে বসেন স্বামী রায়হান। খুনের পরেই যুবক হাড়োয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি খুনের মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। আরও পড়ুন: হাওড়ায় ভয়াবহ আগুন: ভষ্মীভূত দুটি গুদাম

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →